বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪

স্নেহ নিম্নগামী✍️ ডা: অরুণিমা দাস

 স্নেহ নিম্নগামী
✍️ ডা: অরুণিমা দাস

পৃথিবীতে প্রেম ভালোবাসা বা স্নেহ মমতা সব জীব জন্তুর মধ্যেই বিদ্যমান। আসলে এসবের জন্যই আমাদের সামাজিক বা পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। তবে স্থান কাল বা পরিবেশ ভেদে স্নেহ ভালোবাসার প্রকৃতি ও  প্রকাশ  স্থানান্তরিত হয়।বাবা মায়ের আঁচল ছেড়ে যখন সন্তান সংসার জীবনে প্রবেশ করে, তারপর যখন তার ছেলে বা মেয়ে ভূমিষ্ঠ হয় তখন অপত্য স্নেহ গড়ে ওঠে ভীষণ রকম। নিজের বাবা মায়ের চেয়ে সন্তানের প্রতি ভালোবাসা টা বেশি হয়। বৃদ্ধ মা বাবার জায়গা তখন সন্তান রাই নিতে থাকে। তাই হয়তো মেয়েদের বাবা রা মা বলে সম্বোধন করে। 
আর দাদু ঠাকুমা দাদু দিদার কাছে তো নাতি নাতনী রাই জিয়ন কাঠি হয়ে ওঠে একসময়। তাদের অপত্য থেকে জন্মানো আরেক অপত্যের প্রতি তাদের স্নেহ, মায়া মমতা সব সময় বেশী হয়। তাই তো নাতি নাতনী দের রাতে ঘুম আসে রূপকথার গল্প শুনে নয়তো ব্যাঙ্গমা ব্যাঙ্গমির গল্প শুনে। স্নেহের নিম্নগামীতার কথা তাই সব ক্ষেত্রেই প্রযোজ্য। 

"পূর্বপুরুষের চেয়ে উত্তরসুরী প্রিয় বেশী যেহেতু স্নেহ নিম্নগামী
ঠাকুমা দাদুর ভালোবাসায় তাই নাতি নাতনীরা হয় গল্পপ্রেমী।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...