চিত্রালোচনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চিত্রালোচনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৩১ মার্চ, ২০২৫

শিরোনাম - বালুকা মাঝারে ✍️ ডা:অরুণিমা দাস

শিরোনাম - বালুকা মাঝারে
✍️ ডা:অরুণিমা দাস

বালি তটে আরামের আবেশে চলছে সানবাথ 
ট্যান ফ্যানকে না করে  পরোয়া,নিয়ে প্রকৃতির সাথ। 

ব্যস্ততার মাঝে অনুভব করে সে কারোর অনুপস্থিতি 
সব ভুলে তাই নিজেকে নিয়েই আছে মাতি।

'ভিটামিন ডি' এর ঘাটতি পূরণে সূর্যলোকের নেই যে তুলনা 
সেইজন্য মন প্রাণ ভরে নৈসর্গিক সৌন্দর্য আস্বাদনে নিয়োজিত ললনা।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শিরোনাম-রুদ্ধ✍️ ডা:অরুণিমা দাস

 শিরোনাম-রুদ্ধ
✍️ ডা:অরুণিমা দাস

যোগাযোগ বিচ্ছিন্ন,নেই যাওয়া আসা বহুদিন ধরে 
বিস্তৃত রেলপথ একাকী,গাছ উঠেছে তার বুক ফুঁড়ে।

ভুলে যদি যাও,না থাকে কোনো কথা বিনিময়
অপর প্রান্ত নিশ্চুপ থেকে অপেক্ষা করবে কিছু সময়।

জানোই তো সকলে,প্রকৃতি নিয়ম রক্ষার্থে বড়ই কঠোর
সংযোগহীনতায় বন্ধ হয় ফেরার পথ,রুদ্ধ হয় সব দ্বার।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ১৭ মার্চ, ২০২৫

শিরোনাম - দূরত্ব✍️ ডা:অরুণিমা দাস

 শিরোনাম - দূরত্ব
✍️ ডা:অরুণিমা দাস

মান অভিমানে বেড়েছে দূরত্ব, তবুও যত্নশীল একে অপরের প্রতি 
আসলে ভালোবাসা থাকলে মনে,রাগেও ফোটে সহানুভূতি।

যতই আসুক ঝড় ঝাপটা, ভরসার হাত ছেড়ো না কখনো 
স্বামী স্ত্রী যে একে অপরের অবলম্বন সকলেই তো জানো। 

চলবে জীবন নিজের মতন, থাকবে হাতাহাতি আর ঝগড়া ঝাঁটি 
এর মাঝেই চিরস্থায়ী থাকুক যত্নসুখের আবেশ,তবেই না ভালোবাসা হবে খাঁটি। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ১০ মার্চ, ২০২৫

শিরোনাম - বই প্রেম✍️ ডা:অরুণিমা দাস

 শিরোনাম - বই প্রেম
✍️ ডা:অরুণিমা দাস

হেডফোন খুঁড়ছে কবর,সাথ দিচ্ছে আইপ্যাড ও অন্যান্যরা
বইয়ের হবে সেখানে স্থান, আধুনিক গ্যাজেটে সব মাতোয়ারা।

ভুলে যেওনা!বইয়ের সাথে নিজের বিদ্যা,বুদ্ধি সব চাপা পড়ছে মাটির তলায়
বুঝবে একদিন!বই ছাড়া লাগবে সেদিন নিজেকে বড্ড অসহায়। 

বইয়ের সাদা পাতায় কালো অক্ষর মস্তিষ্কে যে ছাপ ফেলে চিরন্তন 
গ্যাজেটরা অপারগ সেকাজে -তাই সেসব থেকে দূরে থেকে বইতে সঁপে দাও প্রাণ ও মন।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ৩ মার্চ, ২০২৫

শিরোনাম - জোর✍️ ডা:অরুণিমা দাস

 শিরোনাম - জোর
✍️ ডা:অরুণিমা দাস

পয়সার জোর থাকলে মগজ ফাঁকা রেখে শিক্ষা ব্যাগে ভরে নেওয়া যায়
বুদ্ধির জোরে শিক্ষা নিতে গেলে বরাতে যে দুঃখ আছে অনেক হায়!

টাকার সোপান বেয়ে তরতর করে পৌঁছে যাওয়া যায় শিক্ষার সর্বোচ্চ শিখরে
আর টাকার জোর না থাকলে বুদ্ধি খাটিয়ে ঘাম ঝরিয়ে শিক্ষা নিতে হয় অন্তরস্থ করে। 

মনে পড়ে যায় তোতাকাহিনী, মগজের চেয়ে মুখস্থ বুলির কদর বেশি
বাস্তবে তেমন কষ্টার্জিত শিক্ষার চেয়ে অর্থ দ্বারা অর্জিত শিক্ষায় মানুষ বেশ খুশি।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

উপকার✍️ ডা:অরুণিমা দাস

 উপকার
✍️ ডা:অরুণিমা দাস

পাখিটি খাবারের আশায় তাকিয়ে থাকে অশ্রুসিক্ত চোখে
চঞ্চু দুখানি বাঁধা তার,অসহায় তা উঠেছে ফুটে মুখে।

দু হাত ভরে দিচ্ছ খাবার, দেখো পাখিটি কী  পারবে আদৌ খেতে?
করুণ আর্তি নিয়ে দেখছে সে,চাইছে মুক্তি বাঁধনের আগল হতে।

চোখ কান খোলা রেখে সর্বদা করতে এসো উপকার
লোক দেখানো সাহায্যে কারো মনে দুঃখ দিওনা আবার। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

শিরোনাম - সত্ত্বা✍️ ডা:অরুণিমা দাস

 শিরোনাম - সত্ত্বা
✍️ ডা:অরুণিমা দাস


মনের গহীনে কি চলছে! তার প্রতিফলন হয় দর্পণে
প্রতিবিম্ব হোক পুরুষ বা নারী সব সত্ত্বার অবস্থান মনে।

অন্তরে পুরুষকার জাগিয়ে তোলো,লড়তে হবে বুক চিতিয়ে
কঠিন বাস্তবে তবেই সব ভয় পরিণত হবে জয়ে।

মুখই মনের আয়না - কথা খানা যে সত্য খুব
চিন্তাধারার বিকাশ হচ্ছে তাই, মনের গভীরে দিলে ডুব। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫

শিরোনাম-জাহির✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম-জাহির
✍️ ডা: অরুণিমা দাস

দুঃস্থ মানুষকে সাহায্য করছো! করো নিজের মতো করে 
সেলফি তোলার নেই দরকার,
কোনকিছুই নয়  তাঁর দৃষ্টির বাইরে। 

লাভ কি আছে কিছু সোশ্যাল মিডিয়ায় নিজেকে জাহির করার?
মহৎ কাজ হোক গোপনে, আশা রেখোনা সুনাম কুড়াবার।

ফলের জন্য কখনো না ভেবে করে চলো আপনার কর্ম
সামাজিক মাধ্যমে প্রদর্শন না করে সৎ পথে পালন করো মানব ধর্ম।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫

আবরণ✍️ ডা:অরুণিমা দাস

 আবরণ
✍️ ডা:অরুণিমা দাস

আসলে সেটুকু দেখি আমরা,যেটুকু দেখতে চাই
পুরো বিষয় খতিয়ে দেখতে যাওয়ার সময়টুকু কই!

গভীর জলের মাছ,নিজেকে তিমি হিসেবে করে প্রদর্শন
আইসবার্গ ধারণার ভিত্তিতে গলে যায় সকলের মন।

দূরদর্শিতা থাকলে দুর্নীতি কিছুটা হলেও যায় এড়ানো
সমাজকে কলুষ মুক্ত করে উন্নতির পথে যাবে এগোনো। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

কদর✍️ ডা:অরুণিমা দাস

 কদর
✍️ ডা:অরুণিমা দাস

এককালে ছিলো না চিঠির কোন কদর
মেইল পেলে মনে হতো দরকার নেই পত্রের।

জমা হয়ে অপ্রয়োজনের বাক্সে,চিঠিগুলো থাকতো পড়ে একপাশে
লজ্জার পাত্র তখন তারা, মেইল তখন খুশিতে হাসে। 

দিন বদলায়,সময়ের সাথে মূল্য দিচ্ছে মানুষ চিঠিকে
মেইল থাকে জমা হয়ে কম্পিউটারে,একটি পত্র খুশি করে মানুষকে। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫

শিরোনাম-প্রাপ্তিযোগ✍️ ডা:অরুণিমা দাস

শিরোনাম-প্রাপ্তিযোগ
✍️ ডা:অরুণিমা দাস

নাগা রূপে দেখে তারে পথে, পেন্নাম করে সকলে
অবাক পথিক! বলে গল্প কিন্তু অন্য আসলে।

ছিলাম পোশাকধারী,নামী সেবাসদনে গেলাম সেবা পাবার আশায়
অদ্ভুত প্রাপ্তিযোগে সর্বস্ব খুইয়ে নাগা রূপ আমার সহায়। 

আকাশছোঁয়া মূল্য সবের, প্রাইভেটের নামে লুটছে জনসাধারণের সঞ্চয় 
গর্জে উঠুক সকলে,আর নয় কোনো সঞ্চয়ের অর্থ অপচয়। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

শিরোনাম - কদর✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - কদর
✍️ ডা: অরুণিমা দাস

বাইরের চটকদারিতে 
মেতেছে সবাই,ভেতরখানি ফাঁপা 
অন্ত:সারশূণ্য তায় ভুগে কৃত্রিমতার আবরণ চাপা।

আসলের কদর আজ নেই আর,ভুলেছে সবাই নকলে 
তাই প্রকৃত শিল্পীর সৃষ্টি যায় যে বিফলে। 

সামাজিক মাধ্যমে লাইকের বিচারে সেরা নির্বাচন হয় আজকাল
শ্রেষ্ঠত্বের শিরোপা পেতে মরিয়া,গড়ছে বাহ্যিক সৌন্দর্য্যের মায়াজাল। 

©️রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫

নিজেকে গড়ো✍️ ডা: অরুণিমা দাস

 নিজেকে গড়ো
✍️ ডা: অরুণিমা দাস

জীবনপথে অনেক বাঁধা, তবু নত হবে না মাথা
উল্টোপথের যাত্রী হয়ে রচিত হবে বিজয়গাঁথা। 

ধনুক হতে তীর নিক্ষেপ পূর্বে পিছিয়ে আসে ক্ষণিকের তরে 
বিপরীত পথে চলে অভিজ্ঞতা সঞ্চয়ে জীবনকে নাও গড়ে।

বাস্তব আমাদের সেরা শিক্ষক,প্রতিদিনই হয় নতুন কিছু শেখার জন্য
ভুল ত্রুটি শুধরে নিয়ে সঠিক ছাঁচে নিজেকে ফেলে,আমার আমিকে করো ধন্য।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

নেশা✍️ ডা:অরুণিমা দাস

নেশা
✍️ ডা:অরুণিমা দাস

বুঁদ হয়ে ফেসবুক,টুইটার,গুগল আর ইমোর জগতে
মডার্ন হয়ে চাপ দেয় বইকে পত্রপাঠ বিদায় নিতে। 

চুপচাপ সয়ে যায় বইয়েরা সব,জানে সময় তো আসবে ঘুরে
ঠিক করে,সেদিন দেবে যোগ্য জবাব! বরাত যাবে ফিরে।

নেশাতুর যখন খাচ্ছে হাবুডুবু ফেস্ট্রেলিগুমোজিটার সাগরে
সময়ের অপেক্ষায় থাকা বইটা তারে নেশার সাগর থেকে উদ্ধার করে। 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

যুগান্তর✍️ ডা: অরুণিমা দাস

 যুগান্তর
✍️ ডা: অরুণিমা দাস

ভালো মন্দের সহাবস্থানে হচ্ছে যুগে যুগে পরিবর্তন 
সত্যযুগে স্থান ছিলো তাদের ভিন্ন অঙ্গন। 

ত্রেতা যুগে রাম রাবণের বাস এক জগতে
রামায়ণ সৃষ্টি হয়,শিক্ষা পাই মহাকাব্য হতে।

দ্বাপরযুগকে চিনিয়ে দিলো এক পরিবারে থাকা পাণ্ডব কৌরব
ভালো মন্দের জুটিতে সৃষ্টি মহাভারত আমাদের গৌরব। 

সত্য ত্রেতা দ্বাপর - শেষে কলিযুগের আগমন
ব্যক্তিবিশেষে সকলের মধ্যেই এসেছে বিবর্তন।

কলিযুগে ভালো মন্দ থাকে না ভিন্নে,বাস করে এক মনের মাঝে 
ভালোর মুখোশ উন্মোচনে  মন্দের রূপ বেরোয়  স্বার্থশেষে। 


©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...