বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
চিঠিপত্র - ল্যান্ডিং ইন ধরাধাম লেটার টু ফ্যামিলি✍️ ডা: অরুণিমা দাস
সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
বিচারের আশায় সামিল বিশ্ববাসী
চিঠি দিবস
বিচারের আশায় সামিল বিশ্ববাসী
আমাদের প্রিয় তিলোত্তমা,
ভালো থেকো নিজের মতো করে। ঈশ্বরের খুব প্রিয় তুমি, তাই তোমার হয়ে লড়াই করার জন্য ঈশ্বর সমগ্র বিশ্ববাসী কে সাহস যোগাচ্ছেন। ওখানে নিশ্চই তুমি নিশ্চিন্তে ঘুমোচ্ছো রাতে,এখানে তো ঘুমোতে দিলোনা তোমায় তারা। আর আমাদেরও রাতের ঘুম কেড়ে নিলো। নির্ঘুম রাতে সবাই আমরা তোমাকে ভীষণ ভাবে অনুভব করি,তোমার পাওয়া কষ্টে চোখে জল আসে আমাদের। তোমার শক্ত মেরুদন্ড আমাদেরও শক্ত হতে শিখিয়েছে, শিখিয়েছে কাপুরুষ নৃশংস লোকেদের শাস্তি দেওয়ার জন্য মানসিক ভাবে দৃঢ় হতে। রাত দখলে হাতে মোমবাতি ধরতে শিখিয়েছে। পিছিয়ে আসবো না আমরা, শেষ অব্দি লড়াই করবো। তোমায় বিচার পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের সকল বিশ্ববাসীর। আমরা জিতবো, জিততে হবেই আমাদের। বিচারের বাণী গাইবে জয়গান। শান্তি সেদিন পাবে আমাদের প্রাণ।
পরবর্তী প্রজন্ম জানবে এই লড়াইয়ের কথা, তারাও অন্যায় রোখার জন্য নিজেদের প্রস্তুত করবে। তুমি ভালো থেকো, আর আমাদের শক্তি যুগিয়ে যেও, কোনোদিন যেনো পিছপা না হয় সৎ পথে চলার থেকে।
ইতি - সমগ্র বিশ্ববাসী
তারিখ : ০২.০৯.২০২৪
©️ রিজার্ভ
শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
আমার অকাজের লিস্টি ✍️ ডা: অরুণিমা দাস ২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়। তালিকা...
-
অণু গল্প ----সাথী হারা। কলমে-- পারমিতা মন্ডল। দীঘার সমুদ্রে একা একা হেঁটে চলেছে সৈকত । এই বালুকাবেলায় , রামধনু রং আকাশের দিকে তাকিয়ে মনটা বড়...