মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
# একরুম ফ্ল্যাট # শর্মিষ্ঠা ভট্ট
সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
#নাম-নষ্ট মেয়ের গদ্য কথা। ✍ - মৃদুল কুমার দাস।
রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
# অনুগল্প : টুসি।। # লেখায় : শর্মিষ্ঠা ভট্ট।।।।।
বুধবার, ২১ এপ্রিল, ২০২১
শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
তাজমহল--অন্য চোখে(সুদেষ্ণা দত্ত)
তাজমহল--অন্য চোখে
সুদেষ্ণা দত্ত
ভালবাসা কোন বাদশাহী ফরমান নয়—সে নিষেধ জানে না মানার।সাধারণ মানুষের মত বাদশা-বেগমদের জীবনেও কখনও তাজমহলের শ্বেত শুভ্র মর্মরের মত আসে পবিত্র প্রেম।কখনও যমুনার দূষণের মতই প্রেম হয় কলুষিত।তাজমহল—একদিকে যার স্থাপত্য শৈলী ভারতবর্ষের ইতিহাসকে অতিক্রম করে বিশ্বইতিহাসে স্থান করে নিয়েছে।আবার অন্যদিকে যার গম্বুজ,মিনার হাহাকার করে শোনায় অমানবিক যন্ত্রণার গাথা,ধ্বনিত হয় নারকীয় ইতিহাস। জীবদ্দশায় মমতাজ মহলের অধিকাংশ বসন্ত কেটে গিয়েছে কচি পাতার জন্মে প্রসব বেদনায়—আঁতুর ঘরে,আবার স্বামীর প্রতি নিবেদিত যৌবনার জীবনের পাতাও ঝরে গিয়েছে বসন্তের মত ।প্রেমের সময় কেটেছে গ্রীষ্মের ফুটিফাটা জমিকে বৃষ্টির ঊষরতায় ভরিয়ে দিতে।আর মৃত্যুর পর পুজো কেন কর,যদি বেঁচে থাকায় মর্যাদা দিতে না পার!মমতাজমহল কি দেখে গিয়েছিলেন তাঁর প্রেমের সৌধ!তবে কিসের এত আড়ম্বর!প্রায় আঠাশ ধরনের মহামূল্যবান পাথর ও সাদা মার্বেল পাথরে তৈরী হয়েছে তাজ।এর সঙ্গে আছে খোদাই করা রঙিন মূল্যবান পাথর।সম্রাট শাহজাহান যা পৃথিবীর নানা প্রান্ত থেকে সংগ্রহ করেছিলেন।স্থাপত্যের নক্সা ও কৌশলে অনুসৃত হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রক্রিয়া।সকাল—সন্ধ্যা—পূর্ণিমায় রাজপ্রেমিকের মতই বদলে যায় তাজমহলের রূপ। কাটা পড়ছে শিল্পীর আঙ্গুল।ইটের পাঁজরে কাঁদছে ইতিহাস।জীবনের গোধূলিবেলায় বন্দী প্রেমিক নির্নিমেষ তাকিয়ে আছেন প্রেয়সীর সমাধি ক্ষেত্রের পানে।আকাশের নীল,যমুনার নীল তাজমহলের শিরায়—ধমনীতে ছড়িয়ে দিচ্ছে বিরহ বিষাদের,প্রেম—অপ্রেমের নীল গরল।বর্ষা—বসন্তেও এক অনন্য সাধারণ দৃশ্যপট আকাশ ও জলের বুকে রচনা করে তুলে ধরে প্রেমিকের বুকের বিরহের আকুতি।প্রেম মানে তো বিচ্ছেদ—বিরহও।তাই এই তাজমহল কোথাও স্থাপত্যের প্রাচুর্যের আশীর্বাদ।কোথাও শিল্পীর,প্রেমিকার জীবনের অভিশাপ।কিন্তু তবু প্রেমিকের মুখে বুঝি ধ্বনিত হয়— “স্মৃতিভারে আমি পড়ে আছি,ভারমুক্ত সে এখানে নাই।” এখানেই বুঝি শিল্পের জয়,প্রেমিকার জয়।এ সৌধ বুঝি বাদশার দম্ভেরও।
©কপিরাইট রিজার্ভড ফর সুদেষ্ণা দত্ত
ছবি সৌজন্য--গুগুল।
মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
# নাম- 'মহাকাশ'। ✍ - মৃদুল কুমার দাস।
পঞ্চভূতের( ক্ষিতি,অপ,তেজ,মরুৎ ও ব্যোম) ব্যোম বা আকাশ একটি অন্যতম সদস্য। আকাশের রঙ লীল। আসলে ইথারকণার সমুদ্র। বায়ুমন্ডলের পর পর ক'য়েকটি স্তর আছে। যেমন- গ্যাসীয় উপাদানের উপর ভিত্তি করে বায়ু স্তর দুটি - হোমোস্ফিয়ার ( এখানে গ্যাসীয় উপাদানের নির্দিষ্ট একটির ঘনত্ব বেশী,যেমন অক্সিজেন,কার্বনডাই অক্সাইড) ভূপৃষ্ঠের থেকে শুরু। অন্যটি স্ট্রেটোস্ফিয়ার - এখানে বিভিন্ন গ্যাসীয় উপাদান থাকে।
গ্যাসীয় উপাদানের এই দুটি স্তর আবার তাপমাত্রা অনুযায়ী ছ'টি স্তর। যথা পর পর উর্ধগামী স্তরের শেষ স্তর স্ট্রেটোস্ফিয়ার,যাকে বলে তড়িৎচুম্বকীয় স্তর। আর এর পরের আকাশ সীমাহীন অনন্ত। অনন্তের লীলা। মহাবিশ্বের লীলা। আদি অন্তহীন। তাই বিগ ব্যাং। অনন্ত অন্ধকার। এই অন্ধকারের মাঝে গ্যালাক্সি ( গ্রহ, উপগ্রহ,নক্ষত্র) তে এক এক গ্রহ নক্ষত্রের ভর থেকে কত ধরনের শক্তি তৈরি হচ্ছে,বিশেষ করে যার ভর বেশী তার শক্তি উৎপাদনের ক্ষমতা বেশী, আকর্ষণ বলও তেমনি হয়। তবে শক্তি উৎপাদনের ক্ষমতা হারিয়ে গেলে কেবল বিপুল ভর নিয়ে অবস্থান করে,তাই ব্ল্যাক হোল। কোনো নক্ষত্র মহাকাশে ব্ল্যাক হোল হওয়া মানে তার আকর্ষণ বলের আয়ত্বে এলে সে মুহূর্তে তাকে গিলে ফেলে। কারো রেহাই নেই। এমনকি দুটি ব্ল্যাক হোল যদি সংঘর্ষ ঘটে তখন কি হবে? মহাকাশের গ্যালাক্সিতে এমন ঘটনা ঘটেছিল ১৩০কোটি আলোকবর্ষ দূরে, ১৩০ কোটি বছর আগে। অঙ্ক কষে তাই নিখুঁত হিসেব বেরিয়েছে। কী ঘটেছিল তখন?
একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বরের ভর সূর্যের ২৬ গুণ বেশী,ব্যাস ১৫৬ কিলোমিটার। আরেকটি সূর্যের ৩৯ গুণ বেশী,তারও ব্যাস ২৩৪ কিলোমিটার। দু'জনের সংঘর্ষ ঘটেছিল এক সেকেন্ডের এক পঞ্চমাংশ সময়ে। এর ফলে ভর দাঁড়িয়েছিল সূর্যের ভরের ৬১ গুণ বেশী,আর ব্যাস ৪০০কিলোমিটার। হিসেব বলছে সূর্যের ভরের ৬৫ গুণ বেশী শক্তির ৪গুণ বেশী শক্তি গেল কোথায়? সেই শক্তি মহাকাশে ছড়িয়ে পড়েছিল। এই যে দুই কৃষ্ণগহ্বরের সংঘর্ষ ও এক হওয়ার দৃশ্য কেমন ছিল আমাদের অনুমানেও কুলোয় না।
এমনকি আস্ত সূর্যও ব্ল্যাক হোল-এর পেটে চলে যেতে পারে। আবার সূর্যও সব শক্তি হারিয়ে ব্ল্যাক হোল এ পরিণত হতে পারে। পরিসংখ্যান বলছে সূর্যের আগের থেকে শক্তি অনেক হ্রাস হয়েছে। সূর্যের জ্বালানি হাইড্রোজেন থেকে হিলিয়াম ও হিলিয়াম থেকে হাইড্রোজেন উৎপাদনের মাধ্যমে যে শক্তি মহাকাশে ছড়ায় সৌর পরিবারের সদস্যরা যে যার দূরত্ব অনুযায়ী ভাগীদার হয়। এই শক্তি মহাকাশে মহাকর্ষ তরঙ্গের মাধ্যমে সূর্য তার পরিবারকে শক্তি যোগান দেয়। এতো শুধু সূর্যের কর্মের কথা বললাম। অগণিত নক্ষত্রের কত লীলাই না হচ্ছে অনন্তে,আকাশ পেরিয়ে। অনন্ত বা বিগ ব্যাং নিয়ে ধারনা করতেই মাথা বেবাগ হয়ে পড়ে। সাম্প্রতিক গবেষণায় ধরা পড়েছে বিগ ব্যাং-এর যে গ্যালাক্সি অংশ থেকে যে নানা শক্তি উৎপাদিত হচ্ছে তার পরিমাণ মহাবিশ্বের কাছে মাত্র পাঁচ শতাংশ। অর্থাৎ বিগ ব্যাং-এর দৃশ্যমান গ্যালাক্সি মাত্র পাঁচ শতাংশ,বাকি পড়ঁচানব্বই শতাংশ অন্ধকার। তাহলে সহজেই অনুমেয় এই বিগ ব্যাং হল মহাবিস্ময়াতীত।
*********
@ কপিরাইট রিজার্ভ ফর মৃদুল কুমার দাস।
শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
# বিষয় - পত্র। # নাম- স্বপ্ন। ✍ - মৃদুল কুমার দাস।
প্রিয়,
শূদ্রক,আশা করি ভাল আছিস। এই তো গত দু'দিন আগে তোকে পত্র লিখলাম। তুইও উত্তর দিলি। এখন সোস্যাল মিডিয়ায় পত্র লেখা খুব সুবিধা হয়েছে। যোগাযোগ নিমেষে হচ্ছে। তোকে বলেছিলাম না,ইদানিং আমার স্বপ্ন দেখার একটা কেমন একটা যেন অভ্যাস হয়ে গেছে। স্বপ্নে মন নাকি ভিন্ন হয় বলে শুনেছি। কিন্তু আমার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। যতসব উদ্ভট স্বপ্ন। মন ভাল করবে কি উল্টে খারাপ হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে শরীর শূন্য লাগে। ভূত,রাক্ষস-খোক্কস,জন্তু-জানোয়ার - সবাই যেন আমাকে গ্রাস করতে তেড় আসে। স্বপ্ন মনকে ফুরফুরে করবে কি এত দেখছি রীতিমত মনের উপর চাপ! স্বপ্নের জন্য জীবনকে বোঝা লাগছে। কোথায় ছেঁড়া কাঁথায় শুয়ে লাখটাকার স্বপ্ন দেখব,হাওয়ায় খপাখপ টাকা ধরব,হাওয়ায় টাকা বানাব,জাদুগরের মত। এই ভাবতে ভাবতে একদিন তো স্বপ্নে এসেই গেল,তোকে বলা হয়নি,ভুলে গেছি বলতে,সে এক মাতালের পাল্লায় পড়েছি। বলে কিনা - " মদ খাব,পয়সা নেই। হাওয়া থেকে পয়সা ধরে দাও। তুমি তো জাদুগর। সেদিন তো হাওয়াতে টাকা তৈরী করে খপাখপ ধরছিলে। আজ মদ খাব টাকা দাও। পড়লাম মহাফাঁপরে। আর সরে পড়তে গেলে বেদম মার খাওয়াও ছিল। ঐ একদিন। কবে সে আর মনে নেই। তবে আজও ঐ অপ্রস্তুত অবস্থার ধরন মনে করলে হেসে মরি। বাদ দে সেসব। এখন যে সমস্যার জন্য লেখা,গতকাল স্বপ্ন হলেও বাস্তব সত্য ও তা থেকে নিরুপায় লাগছে বড্ড! স্বপ্নে দেখা দেশে হাজির। স্বপ্ন হলেও সত্যি। কোনো অভাব নেই,কিন্তু এই একটাই অভাব সবচে ছাপিয়ে আমাকে খুব চিন্তায় ফেলেছে। সব পেয়েছির দেশ,এমন স্বপ্নের দেশ। কিন্তু আমি অস্থির চিন্তায়। এখানকার ভাষা একটুও বুঝতে পারছি না। কি করা যায় বলতো। এখুনি বল। আমার বোন পিউয়ের পরামর্শ নিতে বলল "দাদা,দেশটার নাম কী? বলুন। তাহলে ভেবে দেখব।" "বলতে বলতে নেট গেল কেটে। আই এস ডি কলের ক্যাপাসিটি শেষ। তোকেও ফোন করব সে উপায় নেই। কি কিম্ভূত কিমাকার এদের ভাষা। স্বপ্নও যে এমন নিষ্ঠুর হয় এই মুখোমুখি হলাম প্রথম। তা বলে ফেললি তো ফেল এক বিদঘুটে দেশে। কি সব বিচিত্র নিয়ম এখানকার। কার কাছে যে উপায় হয়। ইংরেজি ভাষা এখানে বললে শূলে চড়িয়ে দেবে। ভোলাপুক বা এসপারেন্ত ভাষার এরা নামও শোনেনি। কি তাজ্জব জায়গা রে বাবা!তো পরামর্শের অপেক্ষায় থাকলাম।
এমন অবস্থায় তুই পড়েছিলি বলে একদিন অভিজ্ঞতা শেয়ার করেছিলি। কিন্তু তারা তো ইংরেজি বিকল্প হিসেবে চল ছিল। কিন্তু এখানে তা নেই। তাই মহাফাপর। অঙ্গভঙ্গি করেও যে বোঝার সে উপায়ও নেই। ভয় হয়। কোন অঙ্গভঙ্গির কী মানে করে। শেষে না উগ্রপন্থী ভেবে না লাশ করে দেয়। এমন উদ্ভট দেশ স্বপ্নে দেখেছিলাম,স্বপ্নই সেই সাধ পূরণ করল,তবে চাওয়ার সম্পূর্ণ বিপরীতে,যা আমার জীবনের জেরবার অবস্থা। মোটামুটি টিকে থাকার অবস্থা।"
******
এক সপ্তাহ পরে শূদ্রকের পরামর্শ পৌঁছল। তার পরামর্শ ছিল "তোর কাছে যাচ্ছি। ঐ দেশের ভাষা আমার জানা। ততক্ষণ তুই কোথাও বেরোস না। কেউ কিছু বললে,ইঙ্গিতে ভি আকারে দুটো আঙুল দেখা। ওরা ওটা খুব বোঝে। ওটার মানে আমি ভিন দেশী। তোমাদের অতিথি। তখন ওরা তোর প্রতি খুব দরদী হবে। আপ্যায়ন করবে।"
যেমন বলা তাই করা। আর অমনি সব ঠিকঠাক হয়ে গেল। যেন শূদ্রক আলিবাবা,আমার অবস্থা কাশিমবাবার মত।
ব্যাস স্বপ্ন শেষ। ঘুম ভেঙে বিছানায় চিৎ, পাখা বনবন ঘুরছে। আর বউ উঠে যেতে যেতে বলছে দুধের সঙ্গে একটা চারশ' ওজনের টক দইয়ের প্যাকেট নিও। বিরিয়ানি হবে। নীচে পেপারওয়ালা হাঁক - বর্তমান...
কোথায় স্বপ্ন, আর কোথায় আমি পদ্মপুকুর এলাকার স্বপ্নবিলাস সাধুখাঁ। এই গত রাতের স্বপ্নের অভিজ্ঞতার কথা তোকে জানালাম। উত্তর দিস।
ইতি
তোর স্বপ্নবিলাস।
***********
@ কপিরাইট রিজার্ভ ফর মৃদুল দাস।
বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
# ওয়ান ড্রপ ওনলি # শর্মিষ্ঠা ভট্ট
মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
# নাম- মানুষ ও ধর্ম। ✍ - মৃদুল কুমার দাস।
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
আমার অকাজের লিস্টি ✍️ ডা: অরুণিমা দাস ২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়। তালিকা...
-
অণু গল্প ----সাথী হারা। কলমে-- পারমিতা মন্ডল। দীঘার সমুদ্রে একা একা হেঁটে চলেছে সৈকত । এই বালুকাবেলায় , রামধনু রং আকাশের দিকে তাকিয়ে মনটা বড়...



