মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

# একরুম ফ্ল্যাট # শর্মিষ্ঠা ভট্ট

সুপ্রভাত 💟💟💟💟বন্ধুরা
#শব্দ লিখন - কাবাব মে হাড্ডি # নাম - *একরুম ফ্ল্যাট* # লেখায় - ©শর্মিষ্ঠা ভট্ট যদিও কথাটি পুরো হিন্দি। তবু আমরা বাঙলায় ফ্রেজ হিসেবে ভালোই ব্যবহার করি। বন্ধুমহলে তো চলেই এমন মিশিল ভাষার চল। আজকাল "বিন্দাস" কথাটি ও দেখি... বন্ধু মহলে ভাষায় এক চমক থাকে সর্বদা। যেমন "ব্যাপক" "ঢপ মারিস না" " কি দিলি" কিংবা " চুলকে দিলি" । এখন এই কাবাব কি সেটাই বলি..... কাবাব মাংসের ছোট কুঁচি টুকরো দিয়ে তৈরি খাদ্য। যাতে সামান্যতম হাড় থাকে না। মুসলিম রাজত্বকালে এই খাদ্য ভারতে আসে এবং সমৃদ্ধি পায়। মোলায়েম এই চপ আকারের খাদ্যে হাড়ের টুকরো অস্বস্তিকর ও খাদ্য রসে ছন্দপতন ঘটায়। খাদ্যের ওপর করা মানুষের গুরুত্বপূর্ণ থিসিস প্রবচন হিসেবে ব্যবহার করতে শুরু করল। এখন এ নিয়ে ছোট্ট একটি অনুগল্প বলি। ************ প্রায় আট নয় মাস পর মিতালী ফিরছে। চাকরির খাতিরে বিয়ের পর থেকেই দুই রাজ্যে দুজন। এমন করে দেখা করে দুজন। এবারে মিতালীর পালা, আসছে সে। শুভেন্দু স্বপ্নের জাল বোনে। কি করবে কি দেবে কোথায় বেড়াবে। সব থেকে বেশি রঙিন স্বপ্ন বেডরুম ঘেসে। এক রুমের ঘরে দুজনের জন্য তার সুন্দর গোছানো গোছানো ভাব। প্রথমে ভেবেছিল এত ছোট , দু রুমের যদি ফ্ল্যাট পাওয়া যায়। মিতালীর এই জঙ্গল ঘেষা নিরিবিলি ঘরটি কি যে পছন্দ। বলে দু রুমে দুরত্ব নাকি বেড়ে যায়। অবশ্য দু রুমের বিষয়ে বাস্তববাদী একটা যুক্তি আছে শুভেন্দুর। আর মিতালী এখানে পৌঁছে দুদিনের মাথায় বুঝতে পারলো। শ্বশুর বাড়ি ও বাপের বাড়ীর বাবামা ও ভাই বোন তাকে সারপ্রাইজ দিতে যখন হাজির হল। আর মাত্র দুদিন বাকি মিতালীর চলে যাবার, বন্ধুর বিয়ের নাম করে দু রাত কাটালো হটেলে । হটেলের খাটে নিশ্চিন্ত পিঠ ঠেকিয়ে শুভেন্দু বলল... " কাবাব মে হাড্ডি" । কপট চোখ পাকায় মিতালী। 🤭🤭

1 টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...