অজুহাতের দোহাই
✍️ ডা: অরুণিমা দাস
সকল মানুষের দুহাত থাকা সত্ত্বেও তৃতীয় হাতটি বেশী শক্তিশালী যেটা মানুষকে দিনের দিন অলস, ল্যাদখোর করে তুলছে, ঠেলে দিচ্ছে অবনতির দিকে। কী সেই তৃতীয় হাতটি! সেই তৃতীয় হাতের নাম হলো অজুহাত। আজকাল মানুষ নানা রকম অজুহাত দেখিয়ে কাজের জায়গায় ও অন্যান্য স্থলে নিজের পতন অনিবার্য করে তুলছে। চেষ্টায় তাদের নানা ত্রুটি রয়েছে,সেটা অস্বীকার করা যায় না। কিন্তু একবার চেষ্টা করে কোনো কাজ না হলে অজুহাত দেখিয়ে সেখান থেকে সরে না এসে পুনরায় চেষ্টা করা উচিত অবশ্যই,যাতে স্থিতধির নাগপাশে বন্দী না থেকে সফলতার মুখ দেখতে পারা যায়।
অজুহাতের যে বিষাক্ত বিষ তাদের মনকে স্পর্শ করেছে,অসুস্থ করে তুলেছে সেই অসুখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র অ্যান্টিডোট হলো চেষ্টা! পুনরায় চেষ্টা! "একবার না পারিলে দেখ শতবার,কিন্তু হেরে গিয়ে পিছিয়ে পড়া মানা বারংবার।" এভাবে বারবার চেষ্টা করতে করতে ঠিক চেষ্টার সুড়ঙ্গ ধরে পৌঁছে যাবে আলোর ঠিকানায় যেখানে অপেক্ষা করছে সাফল্যের সিড়ি বেয়ে ওঠার সর্বপ্রথম ধাপ। আর এই সিড়ি বেয়ে একবার উঠতে শুরু করলে খুব একটা পেছনে ফিরে তাকাতে হবে না। তাই অজুহাতের সুযোগ নিয়ে নিজের হাত দুখানি কে অচল না করে দেওয়াই শ্রেয়। বরং হাত দুখানি কাজে লাগিয়ে সফলতার শীর্ষে পৌঁছনোর জন্য অজুহাতকে পঙ্গু বানিয়ে ফেলাই এর থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র রাস্তা।
"হাত দুখানি কাজে লাগাও,যাতে না ঘটে কোনো বিড়ম্বনা
দুর করে অজুহাত এগিয়ে চলো,থাকবে সাফল্যের সম্ভাবনা।"
©️ রিজার্ভ ফর অরুণিমা দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন