বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

নামঃ‌ জীবিকা কলমেঃ‌নন্দিনী তিথি

পড়ছে কাঁপানো শীত, পড়ছে ঘন সাদা কুয়াশা।

তবুও বেড়োতে হবে, নাইলে যে গাইবে পেটে ক্ষুধার গীত।
কেউ নিয়ে সবজি, কেউ নিয়ে মাছ, এমন করে চলছে তাঁরা পায়ে হেঁটে বাজারের পথে।
রোজকারের থেকে একটু বেশি লাভের আশা নিয়ে।
পরনে কারো আছে পাতলা পুরোনো চাদর, কারো হয়তো একটা‌ তালি লাগানো সোয়েটার, আর প্যান্ট হিসাবে তো আছে সবারই লুঙ্গি!
এই নিয়েই চলছে তাঁরা জীবিকা নির্বাহের জন্য।
দিনশেষে, পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য।
নিজের কষ্ট লুকিয়ে রেখে, সবাইকে ভালো রাখার তাগিদে,
ছুটছে ওরা এই হাড় কাঁপানো শীতের মৌসুমে।

Copyright ©All Rights reserved Nandini Tithi.

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - যদি স্মৃতি বিক্রি হতো✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - যদি স্মৃতি বিক্রি হতো ✍️ ডা: অরুণিমা দাস অহিংসা পরম ধর্ম হওয়া উচিত। কিন্তু মেনে কি চলা যায় সেকথা? হিরোশিমা দিবসে মনে হয় স্মৃতি ...