সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

যুগান্তর✍️ ডা: অরুণিমা দাস

 যুগান্তর
✍️ ডা: অরুণিমা দাস

ভালো মন্দের সহাবস্থানে হচ্ছে যুগে যুগে পরিবর্তন 
সত্যযুগে স্থান ছিলো তাদের ভিন্ন অঙ্গন। 

ত্রেতা যুগে রাম রাবণের বাস এক জগতে
রামায়ণ সৃষ্টি হয়,শিক্ষা পাই মহাকাব্য হতে।

দ্বাপরযুগকে চিনিয়ে দিলো এক পরিবারে থাকা পাণ্ডব কৌরব
ভালো মন্দের জুটিতে সৃষ্টি মহাভারত আমাদের গৌরব। 

সত্য ত্রেতা দ্বাপর - শেষে কলিযুগের আগমন
ব্যক্তিবিশেষে সকলের মধ্যেই এসেছে বিবর্তন।

কলিযুগে ভালো মন্দ থাকে না ভিন্নে,বাস করে এক মনের মাঝে 
ভালোর মুখোশ উন্মোচনে  মন্দের রূপ বেরোয়  স্বার্থশেষে। 


©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

1 টি মন্তব্য:

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...