মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

#নাম- মানবিকতা। ✍ - মৃদুল কুমার দাস।

শুভ চিত্র আলোচনা-বাসর। 
  # বিষয় - *চিত্র।*
       # নাম- *মানবিকতা।*     
       ✍ - মৃদুল কুমার দাস।

        শ্রমিকের শ্রমের মূল্য দেওয়া একটি সামাজিক কর্তব্য। শ্রমই জীবনের মূল্য নির্ধারণ করে। এই শ্রমের মূল্যের যে ফল তার সবাই আমরা উপভোক্তা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে বিনিময় প্রথার মাধ্যমে। এই উপভোক্তার মনে শ্রমের মূল্য যার কাছে যেমনভাবে গুরুত্ব তার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি তেমনভাবে গড়ে ওঠে। এই দৃষ্টিভঙ্গির পার্থক্যে মানুষে মানুষে পার্থক্য গড়ে ওঠে।
     মানবিকতা বিচারের মানদণ্ড সবার ভেতরে বিরাজ করে। এই মানদণ্ডটি হল মান ও হুশ = মানুষ। প্রত্যেকেই মানুষ,আবার মানবিকতার বিচারে কেউ মন্দ কেউ ভাল। কেউ স্বার্থপর তো কেউ নিঃস্বার্থ। কেউ শোষক তো কেউ সেবক। এভাবেই মানুষ সবসময়ই নিজেকে মেলে ধরছে। কর্মের মাধ্যমে,আচরণের মাধ্যমে তারই নিরন্তর প্রকাশ ঘটে।
   ছবিটির মধ্যে এক রিক্সোওয়ালার প্রতি মানবিকতার নিদর্শন দেখতে পাচ্ছি। 
       রিক্সোওয়ালার পেশা সমাজের শ্রমজীবী মানুষদের মধ্যে নীচের সারিতে বলে সমাজ গণ্য করে আর্থিকগতভাবে দুর্বল শ্রেণির বলে। তাই এদের প্রতি সহানুভূতি দেখালে সবচেয়ে মানবিকতার উত্তম নিদর্শন দেখানো হয়,কেননা দুর্বলের প্রতি সহানুভূতি দেখানো মানে শ্রেষ্ঠ মানবিকতা দেখানোর সুযোগ। সবল দুর্বলের প্রতি সহানুভূতি দেখিয়ে একপ্রকার স্বার্থও সিদ্ধি করে। দরদ একটা ছোঁয়াচে রোগ বলে দরদের বদনাম আছে। দরদীর দরদ প্রকাশ করেও নিস্তার নেই - দুর্নাম ও সুনাম দরদ বিচারের মানদণ্ড। 
   ছবিটি বেশ দৃষ্টিনন্দন। দু'জনেই সেবক। সেবা পরস্পর পরস্পরের দিকে বিনিময় ঘটছে। আবার এও বলা যায় একজন শ্রম দিচ্ছে। আরেকজন শ্রমের ফল ভোগ করছে। বর্ষার ছাতা রিক্সোওয়ালার মাথায় ধারণ করে মহিলাটি সেবাপরায়ণ মনোভাবে এক প্রকার কর্তব্যপরায়ণা বলে প্রমাণিত করছে। এই সেবার মধ্যে দাতা ও গ্রহীতার নিঃস্বার্থ মনোভাব খুব ভাল লাগছে। ভাল লাগছে কারণ দৃশ্যটা বিরল বলে। বাস্তবে এমন দৃশ্য আখছার দেখা যায় বলে। আর দৃশ্যটির একটু টি আর পি বেশী,ছাতা ধারণকারী মহিলা বলে। এও বিজ্ঞাপনের স্টাইল। মানবিকতার বিজ্ঞাপন। বিজ্ঞাপনে মেয়েদের দর বেশি। চিত্র স্রষ্টার এ হল মানবিকতার বিজ্ঞাপন। এমন চিত্র সমাজের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পাবে,কেননা কথায় ও কাজে অনেক ফারাক আছে বলে,সেই ফাঁকিতে সমাজ এভাবেই বিজ্ঞাপন হয়। এই বিজ্ঞাপনে কত লাইক,কমেন্ট ও শেয়ার সমাজমাধ্যমে জুটে গেছে। আমরা ছবিটার দিকে তাকিয়ে একটা গতিশীল ভাবনায় সমৃদ্ধ হচ্ছি - করে না দেখাই ভাবতে অসুবিধা নেই। ভাবনা আপনাপন।
     ধন্যবাদ। শুভেচ্ছা।
         ******
# কপিরাইট রিজার্ভ ফর মৃদুল কুমার দাস।

৭টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...