সোমবার, ৭ জুন, ২০২১

হনুমানের হতাশা(সুদেষ্ণা দত্ত)

 


হনুমানের হতাশা 

সুদেষ্ণা দত্ত

 রম্য রচনা  

রাম—রাবণের কূটনীতিতে আমি হয়ে গেলাম ক্ষুদিরাম।লঙ্কায় আগুন ধরাতে গিয়ে লাভ তো কিছুই হল না।মাঝখান থেকে এখনও মুখপোড়া বদনাম নিয়ে ঘুরছি।ব্যাটা রাবণটার দশ মাথার বুদ্ধির সঙ্গে আমি এঁটে উঠব কেন!দিল আমার লেজে আগুন দিয়ে।লঙ্কা তো আমার চেনা জায়গা নয়,ধুত্তোর রামায়ণের যুগ!না আছে স্মার্ট ফোন,না আছে জিপিএস—খুঁজে পাব কি করে নদী, নালা,ঝর্ণা।বোকা আমি দিলাম লেজকে মুখে ঢুকিয়ে।উরিবাবা সে জ্বালা বলে বোঝানোর নয়।তোমরা যখন ঝাল লঙ্কার পকোড়া খেয়ে,তার উপর চা খেয়ে হুসহাস কর,এ তার থেকেও অনেক বেশি।মনে হচ্ছিল সিলভারএক্স খেয়ে ফেলি।         

বাপ কা বেটা সিপাহীকা ঘোড়া।রাবণের ছেলেটাও হয়েছে বাপের মতই বজ্জাত।কোথায় রামরা তোদের অতিথি,আতিথেয়তা করবি—বৈদেশিক সম্পর্কের উন্নতি হবে।দুটো পয়সা আসবে!তা না দিল লক্ষণকে শক্তিসেল মেরে।কে ওষুধ জোগাড় করবে!না,ছাই ফেলতে ভাঙা কুলো হনুমান!আবার পাড়ি অন্ধকারে অজানার উদ্দেশ্যে বিশল্যকরনী আনতে।আবার শর্ত আলো ফুটলে হবে না।পারবে না এই হনুমান।নিজেরা গেলেই তো পারতিস।রাম ছিল কিন্তু রামদেব তো ছিল না।এদিকে আমি কি ছাই বিশল্যকরনী চিনি!গায়ে গতরে খাটতে পারি তুলে নিলাম গন্ধমাদন।এদিকে সূর্যদেব উঁকি মেরেছেন।নিলাম বগলদাবা করে।সারা শরীর জ্বলে যাচ্ছে।গন্ধমাদনকে গ্যারেজ করে আমি ওষুধের দোকানে গেলাম।ও ব্যাটারাও কম নয় প্রেসক্রিপশন ছাড়া একটি ওষুধও দিল না।এদিকে আগেই বললাম রামদেব না থাকায় এন্টি বার্ন কোন ভেষজ গন্ধমাদনে ছিল কিনা তাও জানি না।আবার না ছিল পার্লার তাই কেমিক্যাল পিলিং টিলিং কি সব হয় তাই দিয়ে মুখটারও একটু বিউটিফিকেশন হল না। তোমরা তো বাপু খুব সঙ্কটমোচন,সঙ্কট মোচন কর।কিছু ওষুধ বিষুধ দাও বাপু যাতে জ্বালা পোড়াগুলো একটু কমে।   


©কপিরাইট রিজার্ভড ফর সুদেষ্ণা দত্ত।

ছবি সৌজন্য--গুগুল

মহাকাব্য বিকৃত করার ধৃষ্টতা বা ইচ্ছা কোনোটাই আমার নেই।শুধু মজার জন্য লিখলাম।কেউ কিছু মনে করবেন না।কাউকে আঘাত করার উদ্দেশ্য আমার নয়।

১৫টি মন্তব্য:

  1. দারুণ দারুণ দারুণ লিখেছ দি 👌👌👌👌🌹🌹🌹😂😂😂

    উত্তরমুছুন
  2. দারুণ একটা লেখা। অসাধারণ! 👌👌👍👍❤❤⚘⚘

    উত্তরমুছুন
  3. Lekha ta pore khub moja laglo maam....arokom r o Onk golpo apni likhe jan....apnar lekha golpo vison vlo lage. - Barsha

    উত্তরমুছুন
  4. কেউ আর তখন হনুমানের কথা ভেবেছিল? দারুণ ।😀😃

    উত্তরমুছুন
  5. Sabai Sita uddhar er katha, Ram Lakshman er bipad sampark a chinta korechhe,kintu Rambhakto hanuman er bipad sampark a keu chinta Karenina,ei upekkhito dik ta khoob bhalo bhabe tule dhara hoechhe

    উত্তরমুছুন
  6. ব্রাভো...যাক অবশেষে Spiderman Batman superman দের ভিড়ে হনুman এর হয়ে কথা বলার কেউ তো একজন এগিয়ে এলো।

    উত্তরমুছুন
  7. আরে দারুন... হনুমানের point of view টা যে এরকম হতে পারে আগে কিন্তু ভাবা যায়নি..☺️☺️

    উত্তরমুছুন
  8. খুব সুন্দর হয়েছে, তুমি একজন সাধারণ হনুমানের মনের কষ্টটা তুলে ধরেছো , কিন্তু রামায়ণের হনুমান ছিলেন বিরকা বির হনুমান, যে সূর্য কে বগলের তলায় রাখতে পারে, তার কাছে লেজের এই সাধারণ আগুন কি করবে, মুখ পুড়ে যাওয়া টা চিহ্ন মাত্র,।।।
    তবে তোমার ভাবনা ও চিন্তা শক্তির তারিফ করছি।।।

    উত্তরমুছুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...