বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মাপকাঠি✍️ ডা: অরুণিমা দাস

মাপকাঠি
✍️ ডা: অরুণিমা দাস

জ্ঞান হওয়া থেকে আমাদের শেখানো হয় যে বড়ো দের সম্মান করা উচিত। কিন্তু শুধু বয়সই সম্মানের সঠিক মাপকাঠি নয়। আরো কিছু বৈশিষ্ট্য আছে যেমন জ্ঞান,ব্যবহার,প্রকৃত মনুষ্যত্বের অধিকারী এগুলোর বিচারেও সম্মান দেওয়া হয় অনেক সময়। কম বয়স মানেই যে তাকে সম্মান দেবেনা এমন নয়। হয়তো তার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা তাকে অন্যের থেকে আলাদা করে,সেও সম্মান পাওয়ার যোগ্য। আজকালকার ছেলে মেয়েরা,যদিও সবাই নয়,কিছুক্ষেত্রে বড়দের যথাযথ সম্মান দেয়না,এটা কাম্য নয়। কিছু পুরোনো দিনের মানুষ আছেন যারা আধুনিকতার থেকে একটু দূরেই থাকেন,তাদেরকে অনেকেই অসম্মানের চোখে দেখে। কিন্তু এটা ভুলে যায় যে পুরোনো দিনের মধ্যে দিয়েই আমরা নতুন দিনকে চিনতে শিখি। তাই অসম্মান কোনভাবেই কাউকে করা উচিত নয়। নতুনত্বের ছোঁয়ায় পুরোনোকে আপন করে সাদরে গ্রহণ করা উচিত। সবশেষে জাতিধর্ম,বয়স,কর্ম সবকিছুকে ছাপিয়ে মানুষ হিসেবে সকলকেই তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত। 

"যথাযোগ্য মর্যাদা দিও সবাইকে,মাপকাঠির বিচারে নয়
সকলকে সম্মান দেয় যে,সেই তো প্রকৃত মানুষ হয়।"

©️রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...