বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

শিরোনাম - ডানা✍️ ডা:অরুণিমা দাস

 শিরোনাম - ডানা
✍️ ডা:অরুণিমা দাস


পিপীলিকা শান্ত শিষ্ট প্রাণী, সারি সারি দল বেঁধে নিজেদের খাবার সংগ্রহে ব্যস্ত থাকে, একতাই তাদের বেঁচে থাকার বল। কিন্তু যখনি সে নিজেকে বড় ভাবে, আত্মঅহমিকার চিহ্ন স্বরূপ ডানা গজায় তার, পদে পদে বিপদ গ্রাস করে তাকে। তখন কেউ থাকেনা তার পাশে। বিপদের কোপে ডানা ছটফটিয়ে নিজেকে বাঁচানোর করুন আর্তি তখন তার চোখে মুখে কিন্তু তখন কিছু করার থাকে না।
পিপীলিকার মতো এক জিনিস দেখা যায় মানুষের মধ্যে। মানুষের ছায়া যখন তার চেয়ে বড়ো হয় তখনি এসে পড়ে নিজেকে সেরা ভাবার চিন্তা আর সেই সময় যেখান থেকে তার পতনের শুরু হয়। নিজের যা আছে তাই নিয়ে সুখী থাকায় শ্রেয়। কোনভাবেই ইগো, অহংকার এগুলোকে মনে স্থান দেওয়ার দরকার নেই। এই রিপুগুলো ক্ষতি ছাড়া ভালো কিছু করে না। ইগো ভাঙে সম্পর্ক আর অহংকার এগিয়ে দেয় পতনের দিকে। তাই এসব মন থেকে ঝেড়ে ফেলে সহজ সরল জীবন যাপন করা উচিত সকলের। এতে না থাকে পতনের ভয়, না থাকে নিজেকে সেরা ভাবার চিন্তা। থাকে সুস্থ চিন্তা,একসাথে মিলেমিশে থাকার মানসিকতা আর সৎপথে চলার অঙ্গীকার। 

"পিপীলিকার ডানা গজাক বা অহংবোধ দেখা দিক মনে 
দুই ই ক্ষতিকারক,দূরে রাখো তাই! থেকো না এদের সনে।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - বন্ধ দরজার আড়ালে✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - বন্ধ দরজার আড়ালে ✍️ ডা: অরুণিমা দাস বন্ধুদের নিয়ে ছুটিতে গ্রামে ঘুরে আসার প্রস্তাব দিলো তন্ময়। শুনে তো বাকি তিন বন্ধু রাকেশ,শুভ...