আত্মসম্মান
✍️ ডা:অরুণিমা দাস
লেখকদের লেখা কিছু উক্তির মধ্যে দিয়ে বাস্তব কিছু কঠোর কথা প্রতিফলিত হয়ে থাকে। বাস্তবতা কে গল্পের মধ্যে দিয়ে তুলে ধরতে চান তারা। গল্পের মধ্যে দিয়ে গ্রহণযোগ্যতা তৈরি হয় সহজে।
যে মানুষের মধ্যে আত্মসম্মান বোধ রয়েছে,কোনো মতেই সেটা খোয়াতে চায়না। শত কষ্ট লাঞ্ছনার মধ্যে দিয়ে গেলেও,কোনো কিছুর পরিবর্তে কারোর কাছে মাথা নোয়াতে সে রাজী হয়না। সমাজস্রোতে ভেসে যেতে চায় সকলে,কিন্তু কেউ কেউ আছে স্রোতের বিপরীতে মাথা উঁচু করে দাঁড়াতে চায়। সমাজের তথাকথিত বড়লোক আখ্যা পাওয়া লোকেরা সব কিছু গ্রাস করে নিলেও কিছু লোক থাকে যারা নিজেদের বাকীটুকু বাঁচাতে তাদের পায়ে গিয়ে পড়েনা। বরং জানে সে পায়ে ধরার থেকে নিজের মাথা উঁচু রেখে থাকাই শ্রেয়। যে শোষণ করার,সে করবেই। তা বলে তার পায়ে পড়ে শোষিত হবার পথে এগিয়ে না গিয়ে যেটুকু সম্বল সেটা নিয়েই বাঁচা উচিত,তাতে ধনাভাবে গরীব হলেও,মনুষ্যত্ব আর আত্মসম্মানভাবে গরীব হয়ে থাকতে হয়না।
"সমাজস্রোতের বিপরীতে মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়ানোই আসল দক্ষতা
আত্মসম্মানবোধকে জাগ্রত করে রাখাই খর্ব করে বড়লোকের ক্ষমতা।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন