বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

শিরোনাম -হরতাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম -হরতাল
✍️ ডা: অরুণিমা দাস


কোনো অন্যায়ের সঙ্গে আপোষ না করে নীরব প্রতিবাদের এক অন্যতম হাতিয়ার হলো বন্ধ বা হরতাল। আগে খুব বেশী করে শ্রমিক ধর্মঘটের কথাই শোনা যেতো কিন্তু এখন নানা কারণে বন্ধ হয়ে থাকে। কেউ চাকরী পাচ্ছে না বলে কেউ বা মাইনে বাড়ছেনা বলে বন্ধ ডাকছে। কেউ নিজের অধিকার আদায়ে বন্ধ ডাকছে তো কেউ বা ন্যায় বিচারের আশায় বন্ধ ডাকছে। কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধ ডাকার দরকার পড়ছে কেনো? প্রশাসন যদি স্বচ্ছতা বজায় রাখতে সব ক্ষেত্রে তাহলে দুর্নীতির নাম গন্ধ থাকতো না আর বন্ধ ও ডাকতে হতো না তখন। সব থেকে বেশী ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ এই বন্ধের কবলে পড়ে। রোজের রোজগারে দিন গুজরান হওয়া মানুষের আয় মুখ থুবড়ে পড়ে, স্কুল কলেজ বন্ধ থেকে পড়াশোনা তে ক্ষতি হয়। পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়, জরুরি কাজ বিপন্ন হয়, হাসপাতালে রোগী সময়ে পৌঁছতে পারে না, চিকিৎসা শুরুতে বিলম্ব হয়। এরকম আরো কত ক্ষতি হতে থাকে সকলের। তাই বন্ধ যাতে ডাকতে না হয় সেদিকে নজর রাখা উচিত শাসকের। সমাজের ন্যায়ভার যার হাতে সে যদি শক্ত হাতে হাল ধরে তাহলে সবকিছুই নিজের পরিধিতে সীমাবদ্ধ থাকবে। 

"বন্ধ কেনো ডাকতে হবে! আসল কারণকে করা হোক সমূলে উৎপাটন
সমাজের ভার যাদের হাতে, তারা আগে থেকেই সাবধান হোন।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...