বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

বিচার ও উৎসব দুইই চাই✍️ ডা:অরুণিমা দাস

বিচার ও উৎসব দুইই চাই
✍️ ডা:অরুণিমা দাস

এখন আমরা সবাই বসে আছি বিচারের অপেক্ষায়। সঠিক বিচার যেদিন আসবে সেদিনই হবে প্রকৃত অর্থে উৎসব যাপন। উৎসব বন্ধ রেখে কারোর মুখের হাসি,পেটের ভাত কেড়ে নিতে চায়না কেউই কিন্তু বিচার না এলে উৎসবের আনন্দ ফিকে পড়ে যাবে,সেটাও কেউ চাইনা আমরা। এখন যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা তাতে নেই কারোর মুখে হাসি, সবসময় একটা চাপা ভয় কি হয় কি হয়! এখন প্রতিটি দিনের জন্য একেক রকম রুটিন,কোনকিছু আগে থেকে মনস্থির করে রাখা যাচ্ছেনা। এরকম দিন কোনোদিন দেখতে হবে স্বপ্নেও ভাবিনি আমরা কেউ। বিচারের আশায় পথে নেমেছে সমাজের জনগণ,নাওয়া খাওয়া ভুলে দিন রাত শুধু ন্যায় বিচারের জন্য দাবি করে চলেছে। এরকম অবস্থায় উৎসবের আয়োজন যাদের জন্য তারাও বোধহয় মর্ত্যে এসে পুজো নেওয়ার আগে দশবার ভাববেন। তারাও হয়তো চাইছেন বিচার হোক,তারপর না হয় উৎসবে মেতে উঠবেন। নয়তো তাদের কাছে যে এখন আছে তাকে কি উত্তর দেবেন! যে তোমার শহর থেকে ঘুরে এলাম এখনো সেটা মানুষের জন্য নিরাপদ নয়! এটা বলার জন্য তারা নিশ্চই পুজো নিয়ে কৈলাসে ফিরবেন না। লড়াই চলুক,বিচার হোক। তারপর না হয় উৎসবের আয়োজন করা যাবে। 

"ন্যায্য বিচারের অপেক্ষায় সকলে,নেই উৎসবে কারো মনপ্রাণ
যেদিন হবে সঠিক বিচার,আগমনীর সভায় সকলকে কোরো আহ্বান।" 

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...