শিরোনাম - দৃষ্টান্ত
✍️ ডা: অরুণিমা দাস
একটা কথা খুব প্রচলিত,'লতায় পাতায় সম্পর্ক'! এর থেকেই বোঝা যায় সম্পর্ক আর গাছের মধ্যে কিছু একটা সাদৃশ্য রয়েছে। একটা গাছকে যেমন চারা থেকে বড় মহীরুহে পরিণত করতে উর্বর মাটি, পরিমাণমতো জল আর গুনগত মানের সার প্রয়োজন তেমনি একটা সম্পর্ক গড়ে তুলতে আর সব থেকে বড় কথা সেটা টিকিয়ে রাখতে গেলে দরকার ভালোবাসা,সহানুভূতি আর পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বোঝাপড়া যেগুলো অনেকটা ওই মাটি,জল আর সারের মতন। গাছের বেড়ে ওঠার উপাদান গুলোর যদি কোনোটাতে ঘাটতি হয় গাছ যেমন নিজের মতো করে বাড়তে পারে না, তেমনি সম্পর্কে ঘুণ ধরে যদি সেখানে ভালোবাসা, সহানুভূতি এসবের অভাব হলে, ইগো মাথা চাড়া দিয়ে উঠলে। ইগো হচ্ছে অনেকটা অনুর্বর মাটির মতন। অনুর্বর মাটিতে যেমন গাছ মনের মতন করে বেড়ে উঠতে পারে না বরং নুইয়ে পড়ে তেমনি সম্পর্কে ইগো এসে গেলে সেখানে ভালোবাসা আর সহানুভূতিকে দূরে চলে যেতে হয়, একজনকে মাথা নোয়াতে হয়। সম্পর্ক তখন আর স্বাভাবিক থাকে না। গাছকে যেভাবে উপযুক্ত খাবার দিয়ে বেড়ে উঠতে দেওয়া উচিত সেরকম ভাবে পারস্পরিক শ্রদ্ধাবোধ ভালোবাসা দিয়ে সম্পর্ক গুলোকেও যত্ন করে লালন করা উচিত যাতে সেটা চিরস্থায়ী হয় এবং তা যে কোনো ধরনের সম্পর্কই হোক না কেনো।
"সম্পর্ক হোক বা গাছ, সযত্নে আগলে রাখার খুব প্রয়োজন
তবেই হবে ভেঙ্গে যাওয়ার যুগে,চিরস্থায়ীত্বের এক দৃষ্টান্ত গঠন!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন