বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

জেম গেম✍️ ডা:অরুণিমা দাস

 জেম গেম
✍️ ডা:অরুণিমা দাস

বুদ্ধি ও প্রতিভা একে অপরের পরিপূরক। বুদ্ধি না থাকলে প্রতিভার বিকাশ হয় না,তেমনি বুদ্ধি থাকলেও প্রতিভা যদি না থাকে নিজেকে মেলে ধরা একটু কঠিন হয়ে পড়ে। তাও এদের মধ্যে বেছে নিতে হলে প্রতিভাকেই বেছে নিতে মন চায়। বুদ্ধি দু রকমের, সৎ ও বদ বুদ্ধি। কোনো কারণে বদ বুদ্ধির বিকাশ ঘটলে তখন সব কিছুই ধ্বংসের পথে যায়। সৎ বুদ্ধির উদয় হলে তো ভালই। প্রতিভার ক্ষেত্রে এরম ব্যাপারটা কম দেখা যায়। আর প্রতিভা যদি বহুমুখী হয় তাহলে তো দশজনের একজন হয়ে উঠতে বেশী সময় লাগেনা। প্রতিভার অধিকারী হয়ে বড়ো হওয়াটা জরুরী বলে মনে করি। সঠিক অধ্যবসায় দিয়ে প্রতিভার বিকাশ ঘটাতে পারলে জীবনে অনেকদূর এগোনো যাবে। 

প্রতিভা না বুদ্ধি! চলছে যে সিলেকশনের গেম
বিকাশ হোক প্রতিভার,দেশ পাক একটি জেম।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - বন্ধ দরজার আড়ালে✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - বন্ধ দরজার আড়ালে ✍️ ডা: অরুণিমা দাস বন্ধুদের নিয়ে ছুটিতে গ্রামে ঘুরে আসার প্রস্তাব দিলো তন্ময়। শুনে তো বাকি তিন বন্ধু রাকেশ,শুভ...