বুধবার, ১৬ জুন, ২০২১

#নাম- জামাইষষ্ঠী।✍ - মৃদুল কুমার দাস।

শুভ শব্দ আলোচনা-বাসর।
   # বিষয় - *জামাইষষ্ঠী।*
   ✍ - মৃদুল কুমার দাস। 

    বারো মাসে তের পার্বণ- এর জামাইষষ্ঠী বেশ ভালই জায়গা করে নিল। কেন না সংসারের মাঙ্গলিক ব্যাপার আছে বলে। স্ত্রী আচার আছে বলে। স্ত্রী যে সেই মঙ্গলের আধার বলে। একটা উপোষ সারাদিনের ক'সের কল্যাণ উৎপাদন ভাবা যায়! এ চাট্টিখানি কথা নাকি! স্ত্রী আচার বলে কথা! সংসারের মঙ্গলের বিধান বলে কথা! নিজের সন্তানের মঙ্গল অনেক ত চাওয়া হল,গোত্রান্তরিত কন্যা সন্তানের স্বামী আরেক নতুন সন্তান,তার মঙ্গলের জন্য স্পেশাল অনুষ্ঠানের একটা ব্যবস্থা থাকবে না তা কি হয়! তারই বিধান আসুক তাহলে। বিধানে মঙ্গলের দলিল রচিত হোক। পাত্র-পাত্রী শাশুড়ি ও জামাই। পার্শ্ব চরিত্র শ্বশুর বাড়ির পরিবারের বাকি সব আবাল বৃদ্ধ বণিতা। এক পারিবারিক সাংস্কৃতিক অনুষ্ঠান। সদ্য সদ্য জামাই ঠিক নতুন জামার মত। কি আনন্দ আকাশে বাতাসে। মেয়ের বাপের বাড়ি আসার মোক্ষম দাওয়াই। এই যে ক'দিন আগে ছিল ঘরের সদস্যা,জীবনের চাহিদায় নিয়মের নিগঢ়ে পড়ে এখন সে পরের বাড়ীর। যত দূর,কাছে পাওয়ার তত আকর্ষণ। তার আগমনের স্পেশাল অফার লাগিয়ে দাও জৈষ্ঠের ষষ্ঠিপূজোর সঙ্গে জামাই জন্য মঙ্গলের অনুষ্ঠান-বাহানায়। শাশুড়িকে উপোষ করিয়ে নিষ্ঠাসহকারে পারিবারিক অনুষ্ঠানটি হোক।
একজনের উপোষ সবার ভূরিভোজ কি মঙ্গলের দর কম নাকি! এক জনের দুঃখের বদলে সুখের খবর - এ হবে ঘরে ঘরে খাওয়ার উৎসব! ভূরিভোজ। ভূরিভোজে নিরীহ পশুবধ! বাণিজ্যের বাজারে হুল্লোড়। এক পারিবারিক হৈ হুল্লোড়ের দৌড় সামাজিক হৈ হুল্লোড় পর্যন্ত। জামাই ও শাশুড়ি মধ্যমনি। বাকিরা আনন্দের উপভোক্তা। দেবী ষষ্ঠীর পূজো উপলক্ষ্য, একজনের উপোষ সে তো দেবীর জন্য ভক্তি অনেক। খাওয়ার ঢাক গুড়গুড় বাদ্যির কাছে ওসব ভক্তি যা হওয়ার হবে। কিন্তু লক্ষ্য থাকবে কব্জি ডুবিয়ে ভূরিভোজ। আর মঙ্গল তো ওতেই। 
  জয় জামাই ষষ্ঠী। সবার মঙ্গল হোক। পারিবারিক অনুষ্ঠান জয়যুক্ত হোক।😆😆❤❤🙏🙏

৯টি মন্তব্য:

  1. খুব সুন্দর লিখেছেন দাদা।

    উত্তরমুছুন
  2. বাহ্, দুর্দান্ত লাগলো 👌💐

    উত্তরমুছুন
  3. দারুণ লিখেছেন দাদা 👌👌👌💐💐💐

    উত্তরমুছুন
  4. অনবদ্য লেখনী দাদা 👌👌👌👌

    উত্তরমুছুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...