বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

শিরোনাম - তকমা✍️ডা:অরুণিমা দাস

 শিরোনাম - তকমা
✍️ডা:অরুণিমা দাস 

অন্যকে বদনামের ভাগীদার করে কখনোই নিজের সৎ চরিত্রের পরিচয় দেওয়া যায়না। এর চেয়ে বরং আত্মসমালোচনা করে নিজের উন্নতি করাটাই শ্রেয়। কেউ যদি খারাপ হয় বা খারাপ কাজ করে তাহলে সে এমনিতেই বদনাম হবে,তাকে আলাদা করে বদনামীর তকমা দেওয়া নিজের দায়িত্বে না নিলেই হলো। কাউকে খারাপ বলার আগে দশবার ভাবা উচিত 'আমি নিজে ঠিক তো?' তার চেয়ে বরং যে যেমন ভাবে চলছে সে তেমনভাবেই চলুক। সে খারাপ হলে এমনিতেই সমাজ তাকে চিনে নেবে। সবাই সমাজবদ্ধ জীব,এই সমাজের বাইরে কেউই নয়। কারোর ক্ষতি করে যেমন নিজের ভালো হয় না, তেমনি কাউকে বদনাম অপবাদ দিয়ে নিজেকে চরিত্রবান প্রমাণ করা যায় না। আর এই বিশ্ব ব্রম্ভাণ্ড যার নির্দেশে চলে সেই পরমকরুণাময় ঈশ্বরের কাছে কোনো কিছুই অজ্ঞাত নয়। তাই নিজের নিজের কাজ করে নিজেকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। নিজে ঠিক থাকলে কাউকে বদনাম করার প্রয়োজন পড়বে না,আর কেউ যদি তোমায় বদনাম করার চেষ্টা করে সেও বিফল হবে। তাই সৎপথে নিজের ও অন্যের ভালো চিন্তা করে সবসময় হাসিখুশি ভাবে জীবনে এগিয়ে চলা আবশ্যক।

"অন্যকে বদনামের ভাগীদার করে,হবে কি নিজে চরিত্রবান?
বরং নিজ উন্নতি আর ঈশ্বর চিন্তায় নিয়োজিত করো মনপ্রাণ।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...