মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

শিরোনাম - ভার✍️ ডা:অরুণিমা দাস

 শিরোনাম - ভার
✍️ ডা:অরুণিমা দাস


কাজ করো আনন্দের সাথে, বোঝা ভেবোনা তারে 
বহন করতে হলে ভার,এগিয়ে চলো শক্তি মনেতে ধরে।

ক্ষুদ্র পিপীলিকা কাঁধে করে নিয়ে চলে পাহাড়কে
খুশি মনেতে করা কাজে ডরায় না সে কাউকে।

দরকারে কেউ যদি না আসে সাহায্যের তরে 
ত্রাতা হয়ে নিজেই সুরক্ষা দিও নিজেরে।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...