বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

রিপুকথা✍️ ডা:অরুণিমা দাস

রিপুকথা
✍️ ডা:অরুণিমা দাস

হিংসে হলো ষড়রিপুদের মধ্যে একটি,যেটা কম বেশি সব মানুষের মধ্যেই থাকে। একটা কথা প্রচলিত আছে,অন্যের উন্নতি দেখে হিংসে কোরো না,নিজে চেষ্টা করো,উন্নতি ঠিক হবে। কিন্তু আমার মনে হয় অন্যের উন্নতি দেখে নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ নেওয়া উচিত যে কারোর ক্ষতি না করে সৎপথে সৎউপায়ে নিজের উন্নতি করার জন্য সচেষ্ট থাকা উচিত। আর এই হিংসের আরেকটি উৎস হলো অন্যের সাথে তুলনা করা। বারবার অন্যের সাথে তুলনা টেনে এনে অনেক সময় মনের মধ্যে হিংসের একটা সুপ্ত বীজ রোপণ করে দেওয়া হয়। আর এই বীজ পরে বিষবৃক্ষ হয়ে মনের মধ্যে ক্ষোভ,হানাহানি এসব চিন্তা এনে দেয়। তাই তুলনা না করে নিজের উন্নতি নিজের গতিতে করা উচিত। মনের মধ্যে পজিটিভ চিন্তা রেখে অন্যের ক্ষতি না করে নিজের উন্নতি সাধনই লক্ষ্য হওয়া উচিত। কারণ সবার জন্যই একটা নির্দিষ্ট সময় নির্ধারিত করা থাকে,যে সময়ে তার কাছে সবকিছু আসবে। হিংসে করে সেই সময়কে এগিয়ে বা পিছিয়ে দেওয়া যায় না,বরং পরে এই হিংসের জন্য আত্মগ্লানি হয়,মনের মধ্যে ক্ষত তৈরি হয়। 

"সবুর করো,হিংসে কোরোনা! সঠিক সময়ে উন্নতি হবে আপনার
দ্বেষ বিদ্বেষের দ্বন্দ্বে আর মনের ক্ষয় হতে দিওনা  সবার।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...