অনুভূতি
✍️ ডা:অরুণিমা দাস
জীবন মানেই সুখ দুঃখ,হাসি কান্না, ভালো মন্দ, মিলন বিরহ এসবের সমন্বয়। আজ সুখ আছে মানে সব সময় সুখ থাকবে এটা ভুল ধারণা। জিনিস গুলো সব মুদ্রার এপিঠ ওপিঠের মতন। আজ হেড পড়লো তো কাল টেল পড়তে পারে। আমাদের যেটা করতে হবে সব কিছুর মধ্যে দিয়েই যেতে হবে এবং সেগুলো মানিয়ে নিতে হবে। জীবন খাতার প্রতি পাতায় হিসেব নিকেষ করে যেতে হবে আর জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। মন্দ না থাকলে ভালোর কোনো মূল্য নেই,সব রকম অনুভূতির আস্বাদ না পেলে জীবনটা একঘেয়ে হয়ে যায়। তাই টক ঝাল মিষ্টির মতন সমস্ত কিছুর স্বাদ পেতে হয় জীবনে। আর হাসিমুখে মানিয়ে নিতে হয় সব পরিস্থিতির সাথে। আর জীবন যিনি চালান তিনি সব কিছুই হিসেব করে দিয়েছেন,তাই তাঁর আশীর্বাদে সব কিছু ঠিকঠাক ভাবে চলবে, আমাদের শুধু চালিয়ে নিতে হবে পরিস্থিতি অনুয়ায়ী অনুভূতি গুলোর সাথে নিজেকে একাত্ম করে।
"জীবন মানেই সুখ দুখ,হাসি কান্না,ভালো মন্দ- থাকবে একে অপরের পরিপূরক হয়ে
চলতে হবে আমাদের সবরকম পরিস্থিতিতে জীবনতরী বেয়ে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন