শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শিরোনাম-সাহস✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম-সাহস
✍️ ডা: অরুণিমা দাস

সত্যি কথা বলতে সত্য কিন্তু অপ্রিয় হয়। মিথ্যেকে আড়াল করার অনেক পন্থা পাওয়া গেলেও সত্যকে চাপা দেওয়া একটু কঠিন। আজকাল মিথ্যের যুগে সত্য বড়ই ক্লান্ত। সত্যি কথা বলার সাহস কতজনেরই বা রয়েছে! তবে মিষ্টি কথা দিয়ে আবৃত মিথ্যে বলার চেয়ে কঠিন সত্য বলা অনেক গুণে ভালো। নিজের কাছে সৎ থাকা যায় এতে। কাজের জায়গায় অনেক অপ্রিয় সত্য বলে খারাপ হয়েছি কিন্তু বিবেকের কাছে আমি স্বচ্ছ থেকেছি। অনেক স্যার ম্যাডাম আমায় পছন্দ করতেননা কিন্তু তাতে আমার কিছু যায় আসেনা। দিনের শেষে আমি নিশ্চিন্ত হতে পেরেছি। অনেক সময় অনেক খারাপ কেসে আমায় জোর করে ফাঁসানো হয়েছে মুখের উপর বলেছি আমি কিছু বলিনা বলে আমায় ফাঁসানো হচ্ছে! কেউ বিরক্তি প্রকাশ করছে কেউ বা মজা নিচ্ছে। কিন্তু আমার ক্ষতি করে কি লাভ তাদের সেটা জানিনা আমি। সত্যের পথে চলা খুব কঠিন কিন্তু অসম্ভব নয়। এটুকু বুঝেছি কাউকে ছোট করে কোনোদিন নিজে বড় হওয়া যায় না। আর সেই চেষ্টা করিওনা কোনোদিন। তাই চিরকাল মাথা উঁচু করে সত্যের পথে চলতে চাই যাই হয়ে যাক না কেনো। বাকি ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছি।

"মিষ্টির মোড়কে আবৃত মিথ্যে কথা সবার যে বড় প্রিয়
এর চেয়ে সত্যি কথা বলে নিজের কাছে সৎ থাকা অনেক শ্রেয়।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

শিরোনাম-সাহস✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম-সাহস ✍️ ডা: অরুণিমা দাস সত্যি কথা বলতে সত্য কিন্তু অপ্রিয় হয়। মিথ্যেকে আড়াল করার অনেক পন্থা পাওয়া গেলেও সত্যকে চাপা দেওয়া একটু...