সোমবার, ১ মার্চ, ২০২১

# বিষয় :আলোচনা(ঐতিহাসিক উপাদানের প্রয়োজনীয়তা #নাম : বন্দী নবাব নন্দিনী।লেখায় : শর্মিষ্ঠা ভট্ট। )

বন্দী নবাব নন্দিনী জিঞ্জিরা* প্রাসাদে এনে তোলা হল হতভাগ্য সিরাজদ্দৌলার পরিবারের নারীদের। বুড়ি গঙ্গায় তখন ভরা কোটালে বান ডেকেছে। বিশাল ছাদের কিনারায় দাঁড়িয়ে পিছনের হিসেব করে যাচ্ছে ঘসেটি বেগম। দূরে নদী বুকে বানিজ্য নাওগুলোর আনাগোনা উদাস চোখে দেখে ঘসেটি, বন্দিনী ঘসেটি। মুর্শিদাবাদের বাঘিনী আলিবর্দি খাঁর বড়ো মেয়ে, এক সময় বাংলার রাজনৈতিক মহলের উজ্জ্বল  মনি। ইংরেজদের সাথে নিত্য ওঠাবসা, জগৎশেঠ নন্দকুমার দের সাথে জোট বেঁধে সিরাজকে মুছে ফেলে দেবার ঘৃন্য 'সাজিস রচনেবলী ' মাসি ঘসেটি। এখনও ভাবে একটা সুযোগ আর মুক্তি। তারপর ইংরেজ আর মিরজাফরকে বুঝিয়ে দেব মূর্শিদকুলির অনন্তপুরে হাত দেবার ফল। মোগল সুবেদারের সময় তৈরি জঞ্জিরা প্রাসাদ। এক বিশাল হাম হাম সমেত বিশাল প্রাসাদে অভাব তো কিছুই নেই শুধু স্বাধীনতা নেই। বাগ বাগিচা ঘেরা প্রাসাদে সুখ নেই, যুদ্ধ শেষের হতাশা গিলে খাচ্ছে তাকে। ঘসেটি বেগম একবার মূর্শিদকুলির সাধের মুর্শিদাবাদ ফিরতে চায়। আমিনা বেগম, সদ্য সন্তান হারা মা নামাজ পড়তে ছাদে এসে উদাস ঘসেটিকে দেখে ইতস্তত করে ফিরে যেতে থাকে। তখন পেছন থেকে ডাক দেয় ঘসেটি। অনেক দিন পর চেনা সেই আওয়াজ যাই যাই করেও যেতে পারল না আমিনা বেগম। - ক্ষমা করতে পারো আমিনা? চোখ না তুলে উত্তর দেয় সিরাজের মা - তুমি নিজে কি নিজেকে কখনও ক্ষমা করতে পারবে দিদি। - পারবো, যদি আবার মুর্শিদাবাদ ফিরতে পারি। - আবার ঘৃন্য রাজনীতি তে? আবার চক্রান্ত। আবার মায়ের বুক ফাঁকা করে কোন সন্তান বোলী! - এমন করে বলিস না আমিনা, বিশ্বাস কর  আমি তোর সিরাজের মৃত্যু চাইনি। শুধু ওকে দাবড়াতে চেয়ে ছিলাম। আমার প্রতি ওর ব্যবহার কেমন ছিল তুই তো জানিস। - তুমি নিজেকে নষ্ট করে ফেলেছিলে দিদি। বাবাই সিরাজকে তোমায় সামলাতে বলেছিলেন। নামাজের চাদর পেতে ফেলেছে আমিনা, অস্তমিত সূর্যের আলোয় বড়ো গরবিনী লাগছে ছোট বোনটাকে। ব্যাকুল ভাবে ঘসেটি বলে - বিশ্বাস কর । একবার সুযোগ পেলে সিরাজের মৃত্যুর বদলা নেব। আমিনা নীরবে নামাজ আদা করে। কে জানে হয়ত এ তার শেষ নামাজ। মিরনের চোখে কুটিল আগ্রাশন সে দেখেছে। সিরাজের বৌ আর মেয়ের জন্য যা মনটা শিউরে ওঠে। *অধুনা বাংলাদেশের মরা বুড়িগঙ্গার তীরে অবস্থিত ঐতিহাসিক ইমারত। এখন দখলদারদের দখলে আবর্জনা পূর্ন ধংসাবশেষ। ইতিহাস ঠিক রেখে কথপকথনে সাহিত্য আনার চেষ্টা করেছি। ওই বুড়িগঙ্গা তে মিরনের আদেশে দুই বোন কে ডুবিয়ে হত্যা করা হয়। ©কপিরাইট সর্তাধিকারী শর্মিষ্ঠা ভট্ট।। ইতিহাস কথা বলে পুরাতন ইমারত প্রাসাদ পান্ডুলিপি গুহা চিত্র লেখন ইত্যাদি ইতিহাসের উপাদান। একটা পুরাতন গল্প বা তথ্য জানতে পুরাতন বস্তু একান্ত দরকারী। এতেই লেখা থাকে সমাজ ও সংস্কৃতির অসংখ্য কাহিনী।।

1 টি মন্তব্য:

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...