সোমবার, ১ মার্চ, ২০২১
#বিষয় : অনুগল্প #লেখা: গুড মর্নিং লেখনী: শর্মিষ্ঠা ভট্ট
বিষয় : অনুগল্প
নাম: গুড মর্নিং
এই সময় যে বন্ধুত্ব এত জোরালো হবে ও নিজেই জানতো না। আজ ম্যাসেজের পর বড়ো আনমনা হয়ে গেছে, এমন ভাবে ছায়ার মতো নীরবে সরে যাবে বোঝা যায়নি আগে। আবার সকালে উঠেই ম্যাসেজ করল
" রেসপন্স করছে? " উত্তরের আশায় বুকটা নড়ছে অল্প হাওয়ায় নারকেলের পাতার মতো। উত্তর এল অনেক পরে " এক ই রকম। " কেন দুচোখ জ্বলছে। কি বা সম্পর্ক! তবু এই কয় মাসে জড়িয়ে গেছে ভার্চুয়াল বন্ধুর সাথে। জানতো পঙ্গু মেয়েটা চেষ্টা করে রোজগার করে পরিবারের জন্য। একটু বেশি স্বচ্ছলতার আশায়। অসুখ তার ছেলেকে দূরে সরিয়ে দিয়েছে। কারও কাছে মানুষ হচ্ছে সে। দাম্পত্য জীবনের সহজ গতি হারিয়ে গিয়ে ছিল মেয়েটার। গায়ে অপরিস্কার গন্ধ। চেষ্টা করেও সব সময় পরিস্কার থাকতে পারতো না। নিজেকে হয়ত আবর্জনা ভাবতো। না কুহুকে কখনও বলেনি মেয়েটা। সাহিত্যের গল্প গান কবিতা ছাড়া দুজনের সর্ত ছিল ব্যক্তিগত আলোচনা নয়। কুহু নিজের গল্প বলতে পছন্দ করে না, হয়ত তাই অন্যেরটা জানার ইচ্ছা দেখায় না। হয়ত শুনলে ভালো করত। নিজেকে ঘুমের কোলে শুয়ে দেবার আগে কুহুর সাথে শেষ কথা বলে..
" এই মন্দায় অন লাইন চাকরিটা গেল । আবার বোঝা হয়ে গেলাম। " কুহু বলেছিল কেবল " আবার সব ঠিক হবে। " আজ তিন দিন মেয়েটা হসপিটালে চোখ খোলেনি। ওর বর এই মাত্র ম্যাসেজ করল কিছু রেসপন্স নেই। ভিক্ষার ঝুলি এগিয়ে দিয়ে নিঃশব্দে অন্ধকারে কুহু নিয়তির উত্তরের অপেক্ষায়। একবার মেয়েটা যদি ফিরে আসে। আবার ফোনে রঙিন ছবিতে বলে - গুড মর্নিং।
©কপিরাইট সর্তাধিকারী শর্মিষ্ঠা ভট্ট।।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
আমার অকাজের লিস্টি ✍️ ডা: অরুণিমা দাস ২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়। তালিকা...
-
অণু গল্প ----সাথী হারা। কলমে-- পারমিতা মন্ডল। দীঘার সমুদ্রে একা একা হেঁটে চলেছে সৈকত । এই বালুকাবেলায় , রামধনু রং আকাশের দিকে তাকিয়ে মনটা বড়...

অসাধারণ! অপূর্ব লাগল। 👍👍👌👌❤❤
উত্তরমুছুনঅপূর্ব ।💐💐
উত্তরমুছুন