বুধবার, ৩ মার্চ, ২০২১

বিষয় : চিত্রে লেখন # নাম : চলো যাই # লেখায় : শর্মিষ্ঠা ভট্ট

চিত্রে লেখন # নাম : চলো যাই # লেখায় : শর্মিষ্ঠা ভট্ট
আর কিছু ঘন্টা পরে মোহনায় মিশে যাবে নদীটা। দুকুল তখন অনন্ত জলরাশির মাঝে হারাবে। রাতের অপেক্ষা রত নৌকা একটা একটা করে নদী বন্দর ছাড়ছে। গঙ্গাসাগর মেলায় যাবার জন্য নীপা বসে আছে এরমধ্যে কোন এক নৌকায়। কুয়াশার পর্দা ফুঁড়ে সকালের আকাশে সোনালী রদ্দুর ছড়িয়ে দিয়েছে। নৌকার ছাউনির নীচে থেকে চারিদিকে তাকিয়ে অসীম পরিতৃপ্তি ওকে ভরিয়ে দিল । পিছনে ফেলে দেয়া না পাওয়া অনেক স্মৃতি এই বিপুল বিশাল নৈসর্গিক সৌন্দর্য্যের কাছে মৃয়মান । নীপা ভাবে সময় আর পরিবেশ মানুষকে নদীর ধারার মতো ধীরে বয়ে নিয়ে চলে। একঘাট থেকে অন্য ঘাটে। সামনের জন্য অপেক্ষা ছাড়া আর কিছু ভাবার থাকে না। কবিতা মনে আসে নীপার.... চলছি সোনালী স্রোতে ভেসে, অনির্দিষ্ট আলোকময় ভবিষ্যৎ পথে। চিদানন্দ আনন্দের নাওয়ে, অদৃশ্য তর্জনীর অসীম মোহে। চলেছি ঘাট থেকে ঘাটে, জীবনের চৌম্বকীয় টানে। ©কপিরাইট সর্তাধিকার শর্মিষ্ঠা ভট্ট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...