মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

শুভ বিজয়া✍️ ডা: অরুণিমা দাস

 শুভ বিজয়া
✍️ ডা: অরুণিমা দাস

প্রথমা থেকে নবমী, আকাশে বাতাসে পুজোর রেশ
দশমীর আগমন জানান দিলো পুজো এবার হবে শেষ।

চলছে দশমী পুজো, মেঘে মেঘে কাটছে যে বেলা
যাবার সময় এবার উমার,সাজছে যে বরণডালা।

নীলকন্ঠ পাখি উড়ে চলে কৈলাসে, উমা আসার খবর দিতে
মহাদেব ভীষণ খুশী,চারদিন শেষে গিন্নি আসছে তার মর্ত্য হতে। 

মনভরা বিষাদে সকলে জানাচ্ছে বিদায়,বিজয়ার শুভেচ্ছা রইল 
আগামী বছরের অপেক্ষা শুরু,উমাদেবী কৈলাসে ফিরলো।

©️রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...