ওয়েলকাম
✍️ ডা: অরুণিমা দাস
সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আসলে একটু দেরি করে ঘুমিয়েছিলাম রিহার্সাল দিয়ে। তা ঠিক করে নাচগুলো প্র্যাকটিস করেছিস তো? হ্যা স্যার স্পেশালি ওই হিন্দী গানগুলোতে প্র্যাকটিস করেছি। এখন তো মনে হয় পুজো পেতে যাচ্ছি কই! নাচ দেখতে আর পাকা ছোঁড়াগুলোর পাকামি দেখতে যাচ্ছি। তাই এবারে আমিও ঠিক করেছি নাচবো আর ওদের নাচানো কাকে বলে দেখাবো! প্রতিবারে সারারাত ধরে আকণ্ঠ রঙিন জল গিলে 'বিশ্বকর্মা মাই কি জয়' বলে অতিষ্ঠ করে দেয়। এবারে তোকে ওদের মাঝখানে ছেড়ে দেবো বুঝলি গজু! ব্যাটাদের শিক্ষা দেওয়া দরকার। আবার মাঞ্জা দিয়ে ঘুড়ি ওড়াবে বলে রেডি হচ্ছেন বাবুরা। একটা যদি কারোর ক্ষতি হয় ওই মাঞ্জা সুতোতে, তাহলে দেখে নেবো সবকটাকে। আমার পুজো নিয়ে রিপোর্ট হয়েছে,কৈলাসে ডাক পড়েছিল আমার। তাই আমি এবারে সবকিছু সামলে থাকবো বুঝলি গজু! হ্যা স্যার এবারে সব ঠিক হবে দেখবেন। চলুন আমার পিঠে চড়ে বসুন,এবার যাওয়া যাক। আমরা বরং এগোই এবার,প্যান্ডেল সব রেডি করে ফেলেছে আর আমাদের অপেক্ষায় সবাই। হ্যা চল বেরিয়ে পড়ি,যা ট্র্যাফিক জ্যাম অনেকখানি সময় লাগবে যেতে। ওনারাও আসছেন আর আমরাও রেডি ওনাদের ওয়েলকাম করতে। সকলের জন্য বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা রইলো।
©️ রিজার্ভ ফর অরুণিমা দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন