রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

শুভ বিজয়া - অপেক্ষা এক বছরের✍️ ডা: অরুণিমা দাস

শুভ বিজয়া - অপেক্ষা এক বছরের
✍️ ডা: অরুণিমা দাস 


শুরু হয়েছিল দিন গোনার পালা মহালয়া থেকে
দশমী চলে এলো আজ,আনন্দ সব হলো ফিকে।

পাঁচটি দিন যে কাটলো সকলের হাসিতে খুশিতে
অপেক্ষার পালা শেষ হবে পরের বছর বোধনেতে।

উমা আসার খবর দিতে নীলকন্ঠ উড়ে চলে কৈলাসের পথে 
ভোলেবাবা আজ খুব খুশি,ফিরছে গৃহিণী ছেলেমেয়ের সাথে।

স্বাধীন জীবন ছিল এই কটা দিন,তাও "কিন্তু" একটা ছিল মনে
উমার আসার খবরে জাগলো যে খুশি মনের কোণে।


সবারে রেখো ভালো,থাকবে তুমি আমাদের মাঝেই
দেবী দুর্গার কাছে চাইছে আশীষ আজ সকলেই।


©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - দুরত্ব✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - দুরত্ব ✍️ ডা: অরুণিমা দাস আধুনিকতা মানেই অন্যরকম একটা ব্যাপার, উন্নতির পথে এগিয়ে যাবার সিড়ি তৈরি করে দেয় আধুনিকতা। আজকাল কেউ আ...