বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

শিরোনাম - আলিঙ্গন✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - আলিঙ্গন
✍️ ডা: অরুণিমা দাস

জীবনে টিকে থাকতে হলে হাজারো ঝড় ঝাপটা সামাল দিয়ে এগোতে হবে। সেই আদিম যুগ থেকে চলছে সংগ্রাম, চার্লস ডারউইনের অরিজিন অফ স্পিসিসে আছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স মানে জীবন যুদ্ধে বেঁচে থাকার জন্য সংগ্রাম। এই জন্যই হয়তো বিবর্তনবাদের উৎপত্তি হয়েছে। আদিম যুগে চার হাত পা ওয়ালা মানুষ থেকে দু পায়ে হাঁটা, দু হাত দিয়ে লড়াই করা "হোমো সেপিয়েন্স" হতে দিনের পর দিন লড়াই চালিয়ে যেতে হয়েছে। 
তাই পরিবর্তন এলে তাকে দূরে না সরিয়ে আলিঙ্গন করতে হবে। "জীবন প্রাকৃতিক এবং স্বতস্ফূর্ত পরিবর্তনের একটি সিরিজ"। জীবনে চলার পথে চ্যালেঞ্জ আসা মানে বাধা কাটিয়ে এগিয়ে যাওয়ার রহস্য উন্মোচন হওয়া। বিবর্তনবাদ শুধু বইতে নয়, সবার জীবনেও পরিলক্ষিত হয়। সাথে মানুষের মানসিকতারও পরিবর্তন হয়। পরিবর্তন যখন অবশ্যম্ভাবী তখন তার সাথে নিজেকে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়া উচিত, কিন্তু লক্ষ্য স্থির রাখতে হবে সর্বদা। আবার পরিবর্তনের হওয়াতে গা ভাসিয়ে লক্ষ্যভ্রষ্ট হওয়াটাও ঠিক নয়। 

"বিবর্তন বাদ শেখায় সবাইকে,পরিবর্তনকে করো আলিঙ্গন
এগোনোর পথে থেমে থেকোনা,হোক চিন্তাধারার উন্নয়ন।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - আলিঙ্গন✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - আলিঙ্গন ✍️ ডা: অরুণিমা দাস জীবনে টিকে থাকতে হলে হাজারো ঝড় ঝাপটা সামাল দিয়ে এগোতে হবে। সেই আদিম যুগ থেকে চলছে সংগ্রাম, চার্লস ডা...