বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
কথা বনাম কাজ✍️ডা: অরুণিমা দাস
সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
বংশীধারী ✍️ ডা: অরুণিমা দাস
পরিবর্তন✍️ ডা: অরুণিমা দাস
পরিবর্তন
✍️ ডা: অরুণিমা দাস
পরিবর্তন ই জগৎ সংসারের নিয়ম। পরিবর্তন ছাড়া এই ধরা অচল। সময়ের চাকা ঘুরছে অনবরত। আজ যে রাজা কাল সে ফকির। কালের নিয়মে বর্তমান একদিন কালের গর্ভে বিলীন হবে। সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সব মিলিয়ে জীবন। আর এগুলো কোনোটাই চিরস্থায়ী নয়। একের পর এক চক্রাকারে ঘুরছে। এগুলো মেনে নিতে না পারলে জীবন চালানো খুব মুশকিল। সময়ের সাথে সাথে মনের পরিবর্তন হয়, চিন্তাধারার পরিবর্তন হয়। আর পরিবর্তন আছে বলেই হয়তো আমরা আছি, আর থাকবো। কিন্তু খেয়াল রাখা উচিত পরিবর্তন যেনো কারোর ক্ষতির কারণ না হয়ে ওঠে। বাস্তববাদী হয়ে পজিটিভ ভাবে সব কিছুই সাদরে গ্রহণ করলে জীবনের পথ অনেকাংশে সুগম হয়ে উঠবে।
"হাসি কান্না, সুখ দুখ,ভালো মন্দ করুক জীবনের অধ্যায়কে সেরা
পরিবর্তন জগতের নিয়ম,বিকশিত হোক সুচিন্তার ধারা!"
©️ রিজার্ভ ফর অরুণিমা দাস
শিরোনাম- বই সই✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম- বই সই ✍️ ডা: অরুণিমা দাস বই পড়ার উপকারিতা সম্পর্কে লিখতে গিয়ে কোন দিক থেকে শুরু করবো খেই হারিয়ে ফেলেছি। বই পড়লে শুধু জ্ঞানভান্...
-
রিক্ত -------- আফ্রিকার এক গভীর জঙ্গলে ঘেরা পাহাড়ের ক্লিফে পা ঝুলিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে সুমিত ভাবছে, এরকম কি ওর সাথে ঘটা উচিত ছিলো? ও তো...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
তার আঁচলের প্রতিটি ভাঁজে, লুন্ঠিত হৃদয়ে স্পৃহাহীন আমি সজল চোখে দেখি তার নীরবে চেয়ে থাকা । মনে পড়ে সেদিনের কথা, যেদিন ওই পদ্মফুলের পাপড়ির ...