মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩

শিরোনাম - উপলব্ধি✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম - উপলব্ধি
✍️ ডা: অরুণিমা দাস

সারি বেঁধে দাড়িয়ে আছে নৌকারা
ভাসবে নদীতে পাল তুলে,হবে বাঁধনহারা।

আকাশ বাতাস সাক্ষী হবে পাল তুলে দেবে মাঝি
লক্ষ্য গন্তব্যে পৌঁছে দেওয়া তাদের কাজ সকাল সাঁঝি।

মোরা থাকি ভালোর অপেক্ষায়,জীবনতরী ভাসিয়ে দিয়ে
কখনো ভালো কখনো মন্দ! জীবন সব মিলিয়ে মিশিয়ে।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম-সাহস✍️ ডা: অরুণিমা দাস

 শিরোনাম-সাহস ✍️ ডা: অরুণিমা দাস সত্যি কথা বলতে সত্য কিন্তু অপ্রিয় হয়। মিথ্যেকে আড়াল করার অনেক পন্থা পাওয়া গেলেও সত্যকে চাপা দেওয়া একটু...