শিরোনাম - সময়
✍️ ডা: অরুণিমা দাস
উপহার যদি দেওয়া যায়, আমার মতে সেরা উপহার হলো সময় দেওয়া। সময় কাউকে দেওয়া মানে সেই মুহূর্ত গুলো দেওয়া যা কখনো আর ফিরে আসবে না কিন্তু স্মৃতির মণিকোঠায় ছাপ পড়ে থাকবে। আজকাল কার যুগে মানুষ এতটাই যান্ত্রিক হয়ে পড়েছে যে সময়ের অভাব বড্ড প্রকট। মোবাইল, ল্যাপটপ বা আইপ্যাড এসবে এতটাই বুঁদ হয়ে গেছে যে কাছের মানুষ আত্মীয় স্বজনদের সময় দেবার কথা ভুলেই গেছে। এর দরুন সম্পর্কে চিড় ধরছে, ভাঙ্গন ধরছে সম্পর্কে। ডিভোর্সের সংখ্যা বাড়ছে, একাকীত্ব বাড়ছে। তাই সময় দেওয়া টা খুব প্রয়োজন। আর সারাদিনে নিজের জন্য সময় বের করে নিজের সাথে সময় কাটানো টাও নিজেকে দেওয়া সেরা উপহার। সময় বের করে নিজের প্যাশন গুলো এক্সিকিউট করাটাও দরকার। সময় থাকতে সচেতন হওয়া দরকার, সময় দেওয়াটা খুব প্রয়োজন, নিজের ভালোর জন্য আর চারপাশের সবার ভালোর জন্য।
"দিনদিন মানুষ হয়ে উঠতে যান্ত্রিক,সময় দিতে পারছে কোথায়
উপহার হিসেবে দাও তাই সময়,সেরা হয়ে থাকবে স্মৃতির পাতায়।"
©️ রিজার্ভ ফর অরুণিমা দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন