বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

লড়াকু✍️ ডা:অরুণিমা দাস

লড়াকু
✍️ ডা:অরুণিমা দাস

স্বপ্ন থাকে প্রতিটা মানুষের চোখে। স্বপ্নের মায়াজাল বুনতে বুনতে লক্ষ্যে পৌঁছাতে সকলে চায়। সফল হতে চায়,শত বাধা বিপত্তি উপেক্ষা করে। কিন্তু সেই পথ কখনো মসৃন হয় না পুরোপুরি। কখনো দুর্গম কখনো সুগম। গুরুত্বপূর্ণ প্রকল্প হলে মনে মনে সংকল্প থাকে সেটা পূরণ করার। সমস্ত প্রতিবন্ধকতা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ়চেতা হয় মানুষ। যে কোনো উপায়ে তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সে প্রতিজ্ঞাবদ্ধ। আর নিজের জেদ অধ্যবসায় এবং ঈশ্বরের আশীর্বাদে সে একদিন ঠিক নিজের জায়গা করে নিতে পারে, পূরণ করতে পারে নিজের স্বপ্ন। দরকার শুধু হাল না ছাড়ার মানসিকতা। 

প্রতিজ্ঞাবদ্ধ থেকে নিজের জ্ঞানচক্ষুর হোক উন্মীলন 
অদম্য জেদ আর লক্ষ্যে অবিচল থেকে করো স্বপ্ন পূরণ।

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

ওয়েলকাম✍️ ডা: অরুণিমা দাস

ওয়েলকাম ✍️ ডা: অরুণিমা দাস সাজগোজ করে সেলফি মোড অন করেছে এমন সময়ে কানে এলো,কিরে গজু! এখনও রেডি হতে পারলিনা? এই তো বিশু স্যার রেডি আমি। আ...