সম্পূর্না
✍️ ডা:অরুণিমা দাস
মেয়েদের নিজের বাড়ি বলে কি সত্যিই কিছু হয়না? এই প্রশ্ন সকলের। অনেকে নানা মত ব্যক্ত করেন। ছোটবেলায় বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, তারপর ছেলের বাড়ি এভাবেই বাড়ী বদল হয়তো হতে থাকে একটি মেয়ের জীবনে। কিন্তু কোনো বাড়ীতেই মেয়ে না থাকলে সেই বাড়ী,বাড়ী হয়ে ওঠেনা। নারী মানেই হলো শক্তির আরেক রূপ। সংসার সুখের হয় রমণীর গুনে। নারী ছাড়া কি করে আর সংসার হয়? আজকাল সব মেয়ের জীবন শুধু সংসারের গণ্ডির মধ্যে আবদ্ধ নয়,কেউ কেউ পা রেখেছে বাইরের দুনিয়ায়,কর্মক্ষেত্রে আর বাড়ীতে দুজায়গাতেই সমান ভাবে সাবলীল ভাবে কাজ করে। তাই নারী তোর বাড়ি কোথায়? এই প্রশ্নে কাউকে বিব্রত না করে বলা উচিত নারী তুমি ছাড়া বাড়ি বলো,সংসার বলো সব অসম্পূর্ণ। আজকাল পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলেও নারী ছাড়া বাড়ীতে কোথাও একটা শুন্যতা থেকেই যায়। তাই নারীর কোনো বাড়ী লাগে না,বাড়ীর বরং নারীকে দরকার বাড়ীকে সম্পূর্ণ করার জন্য।
"কোনটা তোর বাড়ী,জিজ্ঞেস করে নারীকে কষ্ট দিও না।
নারী ছাড়া শূন্য যে বাড়ী, তাই যে সে অদ্বিতীয়া ও সম্পূর্ণা।"
©️ রিজার্ভ ফর অরুণিমা দাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন