বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

শিরোনাম - প্রকাশ✍️ ডা:অরুণিমা দাস

 শিরোনাম - প্রকাশ
✍️ ডা:অরুণিমা দাস

অনুভূতি খুব গভীর একটা বিষয়,অন্তরের কথা গুলোর বাহ্যিক প্রতিফলন হলো অনুভূতির প্রকাশ। জীবনের অনুভূতি গুলো সুখ দুঃখ হাসি মজা কষ্ট সবরকম মিলিয়ে মিশিয়ে হয়। কেউ প্রকাশ করে, আর কেউ অপ্রকাশিত রেখে মনের মধ্যে ক্ষোভ পুষে রাখে। জীবন একটা বইয়ের মতন, তাই বইটি খুলে প্রত্যেক পাতায় লিখে রাখা অনুভূতি সকল ব্যক্ত করে দেওয়াতেই আনন্দ, আর না খুলে রাখলে বইয়ের আস্বাদ পাওয়া থেকে সকলকে বঞ্চিত করা হয় আর কি! যে অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, সেটা লেখা থাকুক কোথাও। নিজেকে সবার মাঝে মেলে ধরাতেই রয়েছে অনাবিল আনন্দ। কি হবে অনুভূতিগুলো নিজের মাঝে বন্দী রেখে? তার চেয়ে নিজের ইচ্ছে অনিচ্ছে গুলো জানিয়ে দেওয়ায় মনের ভার কিছু হলেও লাঘব হয়। তবে বর্তমান সময়ে মানুষ বড্ড বেশি যান্ত্রিক হয়ে পড়েছে, অনুভূতিশূন্য তাদের মন। শুধু মাত্র ছুটে চলাই জীবনের লক্ষ্য হয়ে উঠেছে। অনুভূতির প্রকাশের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে। জীবনের পথ সবসময় সরল হয় না, আঁকা বাঁকা হয়ে থাকে।  যাতে পরে কোনো আফসোস না হয় তাই জীবন যাপন করতে যত রকম অনুভূতির কথা মনে আসে সব কিছু ব্যক্ত করে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রাখাটাই মূল লক্ষ্য হওয়া দরকার সকলের। 

"অনুভূতি যেরকমই হোক, ব্যক্ত করুক সকলে নিজের মতো করে
জীবন থেকে শিক্ষা নিয়ে জীবনকে নাও সঠিক ভাবে গড়ে।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...