সাবধানতা
✍️ ডা:অরুণিমা দাস
কথায় আছে সাবধানের মার নেই। তাই সতর্কতা তো অবলম্বন করা উচিত সবসময়েই। আর বিপদ কখনো বলে আসেনা, তাই সাবধান থাকলে কিছুটা হলেও বিপদকে পিছু হটানো যায়। ভাগ্যে কেউ বিশ্বাস করে কেউ করে না। এবার ভাগ্যের লিখন যায়না করা খন্ডন, তাই ভাগ্যে লেখা থাকলে সেটা তো হবেই। কিন্তু ভাগ্যে লেখা আছে, তাই যা খুশি হোক এটা ভেবে তো হাত পা গুটিয়ে বসে বিপদকে আহ্বান করা উচিত নয় কখনোই। ভাগ্যের ভরসায় বসে না থেকে নিজের কর্ম করে যাওয়া উচিত। বিপদ এড়ানোর জন্য যতটা সতর্কতা অবলম্বন করা দরকার,সেটা করা উচিত। বিপদ এলে তার মোকাবিলা করা হোক সাবধানতার সাথে। এড়ানো অসম্ভব নয় হয়তো কিন্তু কিছু পরিমাণ হলেও বিপদের মাত্রা নিয়ন্ত্রণ করা যায়।
"ভাগ্যে থাকুক বা বিপদ আসুক নিজের মূর্খতার জন্য
সদাসতর্ক থেকে কৌশলে করলে কাজ বিপদ যায় এড়ানো।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন