কো ইনসিডেন্স
✍️ ডা: অরুণিমা দাস
যখন কোনো ঘটনা সমসাময়িক ভাবে সংঘটিত হয় অন্য কোনো ঘটনার সরাসরি ফলাফল হিসেবে, আমরা সেটাকে 'কজ অ্যান্ড এফেক্ট'নাম দিই। যদি কোনো কাজের প্রতিক্রিয়া হিসেবে অন্য কোনো ঘটনা সংঘটিত হয়,সেটাকে আমরা বলি "রিঅ্যাকশন" আর যদি আমাদের কাছে মনে হয়, কোনোরকম সম্পর্ক নেই দুটো ঘটনার,তবু মিলে গেছে অনেকটাই,আমরা সেটিকে নিছক কাকতালীয় বলে উড়িয়ে দিই।
সবটা হয়তো কাকতালীয় নয়, আমাদের চিন্তার প্রতিফলন হতে পারে। বা যা ঘটবে তার কিছুটা হয়তো আগে থেকে আঁচ করা যায়। জ্যোতিষ শাস্ত্রে একটা কথা শুনেছি গুরুসৌরী যোগ,এতে নাকি আগে থেকে বোঝা যায় ভবিষ্যতে কি ঘটবে! জানিনা কোন যোগ না দূরদর্শিতা তবে কিছু ক্ষেত্রে মনের ভাবনা মিলে যায়। ডিউটিতে যাওয়ার আগে যদি ভেবে যাই আজকের দিনটা ঠিক যাবে না, কিছুনা কিছু ঘটেই। আবার যেদিন ভাবি ঠিকঠাক যাবে,চলেও যায় ঠিক ভাবেই। এভাবেই হয়তো মনের কথাগুলো মিলে যায়। হয়তো যা ভাবছি সেই জিনিস ঘটানোর জন্য বিশ্ব ব্রহ্মাণ্ড সদা সচেষ্ট থাকে। সেই হিসেবে মনে সর্বদা পজিটিভ চিন্তা রাখা দরকার যাতে প্রতিফলনের দরুন ভালো কিছুই ঘটে।
"পজিটিভ কিছু চিন্তা চলুক সবার চিন্তাশীল মনে
তবেই তো ঘটবে ভালো ঘটনা তারই প্রতিফলনে।"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন