বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

সাহচর্য✍️ ডা:অরুণিমা দাস

 সাহচর্য
✍️ ডা:অরুণিমা দাস

আজব এই বাস্তবের দুনিয়ায় সবাই ভান করে যে আছি পাশে, কত পাশে আছে সেটা সঠিক সময় এলেই টের পাওয়া যায় হাড়ে হাড়ে! তাই সামনে এগোতে হয় রবিগুরুকে স্মরণ করে, যদি তোর ডাক শুনে কেউ না আসে,তবে একলা চলো রে! পাশে থাকলেই কেউ আপন হয়ে যায় না। বন্ধুত্বের সম্পর্ক বা সাহায্যের হাতই হোক, চট করে কেউ সেটা বাড়িয়ে দিতে এগিয়ে আসে না। কেউ কেউ আসে পাশে থাকার অভিনয় করে নিজের ফায়দা নিতে। এরম লোক পাশে থাকার থেকে নিজের কাজ নিজে করে নেওয়ায় শ্রেয়। সাদামাটা জীবনকে কারোর সাহায্যের সহচর্য পাওয়ার আশায় জটিল করার কোনো দরকার আছে বলে মনে হয় না। 

"জীবন চলবে নিজের মতন, বিষাক্ত সাহচর্য নেই দরকার 
এগিয়ে চলো একলা আপন পথে,তাতেই তোমার জয় অনিবার।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বন্ধ ঘরের জানালা✍️ ডা: অরুণিমা দাস

বন্ধ ঘরের জানালা ✍️ ডা: অরুণিমা দাস ফাইনাল পরীক্ষার শেষে তিন্নি আর ওর ভাই টুবাই এসেছে মামাবাড়িতে। এসে দাদু দিদা মামা মামীদের আদর যত্নে ওরা ...