ভালো থেকো বন্ধু
✍️ ডা:অরুণিমা দাস
মেদিনীপুর মেডিকেল কলেজ ছেড়ে আসার সময় বলে এসেছিলাম বিদায় বন্ধু,আমার ক্যারিয়ারের ভিত্তিপ্রস্তর তৈরি হয়েছে এখানে। তুমি চিরকাল আমার মনে অমলিন হয়ে থাকবে, আর সাথে ছয় বছরের স্মৃতি মনকে নাড়িয়ে দিয়ে যাবে মাঝে মাঝেই।
আবার কিছুদিন পরেই বিদায় জানানোর পালা আসতে চলেছে। এবারে এন আর এস মেডিকেল কলেজ কে বিদায় জানানোর পালা। কোথা দিয়ে পাঁচ টা বছর কেটে গেলো বোঝাই গেলো না। স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি এই কলেজেই সিনিয়র হিসেবে প্রথম একক ভাবে দ্বায়িত্ব নিতে শিখেছি। জীবনের এটাও একটা বড় প্রাপ্তি। বুঝেছি জীবন অত সহজ নয়। এমবিবিএস লাইফ থেকে এমডি লাইফ অনেক আলাদা। এখানে সবাই কলিগ, বন্ধু কেউ নয়। তাই কলেজের মাঠ, গাছপালা, পুকুরের পাড় এরাই আমার বন্ধু ছিল। সারাদিন ক্লান্তির শেষে সবুজ গালিচা পাতা মাঠ বা শান বাঁধানো পুকুরের পাড়ে বসে মনের সব ক্ষোভ,উদ্বেগ উগড়ে দেওয়া যেতো। আর বড় ভরসা ছিল কলমের ওপর যা দিয়ে অন্তত সারাদিনের কথাগুলো লিপিবদ্ধ থাকতো খাতার পাতায়। এবার দেখা যাক নতুন জায়গা কেমন হয়? বন্ধু হতে পারে কিনা সেই জায়গা!
"মন কেমনের মাঝে নতুন জায়গা নিয়ে জাগছে উদ্বেগ
ভালো থেকো এন আর এস,যা শিখেছি করতে যেনো পারি তার সঠিক প্রয়োগ!"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন