অনন্ত আকাশে~মৃদুল কুমার দাস
আবার হাসব, গাইব মোরা গান,হৃদয়ের মাঝে হৃদয়ে রব কালবেলা হবে অবসান। থাকবে স্মৃতির মাঝে এক সে অনন্ত আকাশে,রইব মোরা মাটির টানে সবার মাঝে অনন্ত লীলা সে স্মৃতির অবকাশে!
ধরিত্রীর টানে মোরা আবার হাসব,আবার খেলব,সে আমাদের গন্তব্য যেখানে সেখানেই তার আসন পেতে থাকবে আমাদের হয়ে। এখানেও ছিল একাকার হয়ে,ওখানে ও পাবে আমাদের স্মৃতি সংগোপনে আনন্দ- হিল্লোলিত সৃষ্টি যে যার অংশ যখন ওর দিকে ধাইবে।
জীব সত্তায় এক,আরেক অনন্ত সেও চলে মনে মনে বার সংগোপনে।
জীব সত্তা ইহ জগতের। ঈশ্বর দিয়েছে আমাদের হাতে করে। তাহা পরম প্রাপ্য জ্ঞানের পূজারি মোরা। তারি মাঝে অনন্তের লীলা চলে মনে মনে,একদিন সবার সেথায় স্থান হবেই হবে,আগে কেউ, কেউ বা পরে। তারই লাগি ব্যাকুলতায় আকুল এ প্রাণে কেন গেল আগে,ছিল পাশে বেশ,তারই লাগি এ শোকের নিত্য চলে আনাগোনা। সে শোক সময়ে কাটাতে হয় নতুবা জীব সত্তার চরৈবেতির অস্তিত্ব রবে না। ইহ জীবন মাটির টানে,মাটির দিকে আবার না চাইলে জীবন হবে না চলমান। শুধুই নিরব হয়ে থাকলে অশ্রুই হবে সম্বল। জাগতিক জীবনের সঙ্গে নিজেকে চলমান না করতে পারলে বেঁচে মরণের বোঝা কেউ চাইবে না বইতে। জীবন ও জীবনোত্তর মরণ - এক এই ধরণীর টান, অপর ধরণীর থেকে মুক্তির ডাক! এই দুই জীবনের সম্বল। বড়ই মূলধন।
ধরণী মায়ায় বাঁধে বলে মরণের তরে এতো শোক। শোক না থাকলে বুঝত বা কেমন করে এ জীবন বড়ই মায়াময়। মায়ার তো জীবনের চালিকা শক্তি। ওই সব। জীবনকে সব কিছু দেয়।আনন্দ,বেদনা,শোক,দুঃখ...
ধন্যবাদ। শুভেচ্ছা। ❤❤🙏🙏

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন