#বিষয় : অনুগল্প(তুমি আমায় ডেকেছিলে)
#নাম : সেই দুপুরে
# লেখায় : শর্মিষ্ঠা ভট্ট
"এই আচার তৈরী। আয়... অনি শুনছিস?"
অনিরুদ্ধকে কে যেন ডাকল। ধড়ফড় করে ঘুম থেকে উঠে বসে। একটু ভেবে মনে পড়ে তনু, এই সেই বাচ্ছা বয়সের বন্ধু তনু। ডাক ছিল কাঁচা আমের আচার নুন লঙ্কা মাখিয়ে, বোধনদের তাল ডাঙ্গার পুকুর পাড়ে ডাক। আজও এই মাঝ বয়স পেরিয়ে সেই দুপুরের কত স্বপ্ন আসে।
মনের মাঝে পড়ে থাকা এক কোনে দুপুরময় দুষ্টুমি। কত খেলা মাছ ধরা। মুম্বই কোলাবার বিশাল ফ্লেটে মাধুরীর সাথে বেশ জমিয়ে বসেছে। তবু ইচ্ছা হয় এখনও সেই ছোট নদীর পাড়ে পিকনিক ,আবার যেতে কৈশোরের ডাকে । মাধুরীকে বলতেই লাফিয়ে উঠল। আর তার জোরাজুরিতে মালদা পুরোনো সেকেলে ফেলে যাওয়া সেকেলে বাড়ীতে পনেরো দিন। দুপুরে ভাত ঘুম ভাঙায় বোধনদের পুকুর পাড়ে অদৃশ্য টানে হেঁটে চলেছে। গাছপালা কত বড়ো হয়ে ছাওয়া করে দিয়েছে।তনু কি আজও আচার নিয়ে বসে আছে! মনে হতেই অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরে। কেউ যেন পুকুর ঘাটে বাসন মাজঝে। আশাহত অনিরুদ্ধ যখন ফিরতে ঘুরেছে। পেছন থেকে কেউ বলল " চিনতে পারলে না তো অনিদা"
অনিরূদ্ধ দেখল মাঝ বয়সী গ্রামের এক বৌ, কপাল ভর্তী সিঁদুর, অযত্নে কালচে পড়া তেলা মুখে বিষাদময় হাসি। অনুরূদ্ধ সেই ডাকের হিসেব ঠিক মেলাতে পারল না। পেরিয়ে যাওয়া দিনগুলো হয়ত মনের ছবিতেই অসাধারণ।
বেশ সুন্দর লাগল। অসাধারণ! 👍👍👌👌❤❤❤🙏🙏
উত্তরমুছুনধন্যবাদ🙏💕🙏💕🙏💕🙏💕
মুছুনঅসাধারণ,অসাধারণ ।কি ভালো লিখেছ ।👌👌👌👌👍👍👍👍
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ দি ❤❤❤❤🌹🌹🌹🌹
উত্তরমুছুন