সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১
# বিষয় : শব্দের ওপর লেখা (খেলাঘর) নাম : বাতাসে স্পার্কেল# লেখায় : শর্মিষ্ঠা ভট্ট
বিষয় : শব্দের ওপর লেখা (খেলাঘর)
নাম : বাতাসে স্পার্কেল
মাম্পি রাত দুপুরে পিসিমনির দেওয়া চকলেট খেতে উঠেছিল। ড্যাডির প্রিন্সেস সে, আদুরের দুলালীকে স্টাডির সাথে সুন্দর এক খেলাঘর দিয়েছে এই জন্মদিনে। সেইখান থেকেই এই রাতে ঠক ঠুক শব্দ শুনে এগিয়ে গেলো মাম্পি। ওমা, ওর বার্বি ড্রেস চেঞ্জ করে রাতের বেলা সাজতে বসেছে।
" এই বার্বি কোথায় যাবে গো? "
" জানো না এই এক সপ্তাহ আমাদের খেলাঘরে প্রেম উৎসব হচ্ছে। "
" সেটা কেমন? "
" চলোই দেখবে। "
ভয়ে ভয়ে রাতের বেলা বার্বির সাথে খেলাঘরের চোরা পথে বেরিয়ে পড়ল সে। সর্ত রইল সূর্য্য ওঠার আগেই ফিরতে হবে। ওর আট ব্যাটারির লাল গাড়ীটা এসে দাঁড়ালো। মাম্পি আর বার্বি চলল পার্টি। ইতিমধ্যে বার্বির ড্রেস পরে সেও পরী পরী দেখতে হয়ে গেছে। ওর গাড়ী চালাচ্ছে পুরোনো পুতুলের মধ্যের সেই বুড়ো চুল ওঠা পুতুল। সব কেমন যেন অবাক করা। এটুকু লাল গাড়ি তাও তো বিশাল লাগছে। উঠে বসে পড়ে মাম্পি।
একটা সুন্দর বাড়ীতে পার্টি। সবাই নাচছে। খাচ্ছে। কত কথা বলছে। আনন্দ যেন বন্যা বয়ে চলেছে। ও মা বার্বি মুন্নির দাদাকে নিয়ে আসছে। ও একখানা খেলা ঘরের ড্রেস পরেছে। রাজাদের ড্রেস। মন্দ লাগছে না তো! "মুন্নি কোথায়?" এগিয়ে এসে বলেই ফেলে মাম্পি। "আসেনি তো, আমি একাই এসেছি। আমার ফুটবল এসে পড়েছে এদের বাগানে। এরা এই পোষাক দিল পরতে। দেখছি এদের সাইজে বেশ ফিট হলাম। তা তুমি এখানে কেন? " বার্বি হেসে বলে " বাহ্ , দুজন চেনো বুঝি? ভালোই হল। পার্টনার ছাড়া এখানে এন্ট্রি হয় না। এ ছেলেটা সন্ধ্যা থেকে একা। তাই তোমার কাছে আনলাম "। বিদায় নেয় বার্বি।
দুজন দুজনকে দেখে পরিচিত হাসি দেয়। ওদের এখন কি করা উচিৎ। খেলাঘরে কত আনন্দ। কেউ ছোট্ট বাথ টবে ,অবশ্য মাম্পিদের কাছে ওটা তো সুইমিং পুল। কেউ ডিস্কো ফ্লোরে, কেউ ফুড কর্নার। ওদের কি করা উচিৎ! ওদের কৃত্রিম ঝর্না এখানে কে বসিয়ে দিল! মুন্নির দাদা হাত ধরে ওকে ওই ঝর্নার পাশে নিয়ে গেল। কত সুন্দর আলো দিয়ে সাজানো। মনে হল কোন সুন্দর দুনিয়া , যা কেবল খেলাঘরেই থাকে।বাতাসে স্পার্কেল উড়ছে। বাতাসে উড়ছে মাম্পির চুল, বাতাসে ছড়িয়েছে মিষ্টি গন্ধ। মুন্নির দাদা হাতের ওপর হাত দিয়ে কত কথা যে বলে চলেছে। মাম্পি শুধু ভাসছে, একটা হালকা গোলাপী আলো ঘিরে আছে ওদের।
" দেখো মেয়ের কান্ড, প্লে রুমেই কু্ঁকড়ি মেরে শুয়ে, এই মাম্পি মুন্নির বিয়ে আজ, যাবি না? বাচ্চাদের মতো এখনও তুমি খেলাঘর নিয়ে থাকো। যেমন বাপ তার তেমন মেয়ে। আদিখ্যেতা দেখলে মাথা জ্বলে। এই, ও মাম্পি। তাড়াতাড়ি তৈরী হয়ে নে মা। " মাম্পি কেবল বুঝতেই পারে না সে বড়ো হল কবে!
©কপিরাইট সর্তাধিকারী শর্মিষ্ঠা ভট্ট।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম - সোশ্যালি আনসোশ্যাল ✍️ ডা: অরুণিমা দাস বর্তমানে অতিরিক্ত কর্মব্যস্ততার কারণে একটু বেশি সময় কাজে দেওয়ার জন্য হয়তো একের প্রতি অন্য...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
আমার অকাজের লিস্টি ✍️ ডা: অরুণিমা দাস ২০২৫ এ পড়ে ফেলা বইগুলোর তালিকা তৈরী করেই ফেললাম। ভিন্ন স্বাদের সব বইগুলো। মন ভালো করে দেয়। তালিকা...
-
অণু গল্প ----সাথী হারা। কলমে-- পারমিতা মন্ডল। দীঘার সমুদ্রে একা একা হেঁটে চলেছে সৈকত । এই বালুকাবেলায় , রামধনু রং আকাশের দিকে তাকিয়ে মনটা বড়...

বাহ্! দারুণ লাগল। অসাধারণ !❤❤👍👌👌
উত্তরমুছুন