আজ ভাষা দিবস। তাই ভাষা দিবসকে
শ্রদ্ধা জানাতে কবিতা_______
# নাম- *একুশে স্মরণে*
✍ - মৃদুল কুমার দাস।
ও আমার সোনার বাংলা
আ-ম-রি বাংলা ভাষা...
একুশে ফেব্রুয়ারী।
মাঠ-ঘাট-হাট-বাট কাঁপিয়ে
শহীদের রক্তে...
ইতিহাস নড়ে চড়ে
ফি-বছরে।
একুশে ফেব্রুয়ারি___
ভাষা আমার জননী
মাতৃদুগ্ধে পুষ্টির মতো
আমার স্মৃতি-সত্তা-ভবিষ্যৎ।
তোমার জন্য___
বি.ডি.আর.- বি.এস.এফ. সম্প্রীতি জিরো পয়েন্ট নিয়ে সহানুভূতি।
তিস্তায় কুলুকুলু কল্লোলে
ভাষার বহতায়...
ধান-পাট-সরষের ক্ষেতময়
তোমার স্বর্ণালী আভা।
তোমার মন্থনে____
দেখার সাহস পাই
তোমার কোলে মাথা রাখি
কথা কই
কান্না-হাসির দোলনায় দুলি।
গভীর অস্তিত্বের সায় পাই।
তোমার জন্য____
রুজি রোজগারের প্রেরণা
বাঁচার নানা কসরত
নানা হিসেবের ঘুরপাক...
রাত্রির বাসর নিদ্রায় সাঙ্গ হয়
খাওয়া,পরা,মাখার গপ্প।
তোমার জন্য___
সাম্রাজ্যবাদ
শোষন
যন্ত্রনা মুছে নিয়ে
দেশ-কাল-সাম্রাজ্যের বেড়াজাল সরিয়ে
শাল-পিয়ালের মাঝখানে
টগর-শিউলির গন্ধে পলাশ-সাপলা-কলমির
ঘ্রাণে,
রাজ হাঁসেদের মতো হয়ে
ফেরি করে বেড়াই
দেশে দেশান্তরে...
একুশে ফেব্রুয়ারি____
তোমায় পাই
জন্ম থেকে জন্মান্তরে।
*******
অসাধারণ শ্রদ্ধাঞ্জলি।জীবনানন্দকে খুঁজে পেলাম দাদা।
উত্তরমুছুন