সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
দেখা হবে পরপারে
আমাদের হৃদয়ের আকাশটাও তো অসীম অনন্ত অকৃত্রিম । সেই আকাশের সর্বজ্জ্বল নক্ষত্র তুই আমার পোলো । এই আকাশে সর্বদা থাকবে তোর জন্য তোর সেই জায়গাটা, যেখানে দাঁড়িয়ে তুই বলবি, "কোথায় সব, গ্রূপ আজকে এত চুপচাপ কেন?" । গ্রূপকে চুপচাপ করে দিয়ে গেলি যে তুই, গ্রূপ কি আবার কোনোদিনো সেই প্রাণবন্ত হাসি হাসবে? গ্রূপে কি আর কোনোদিন কেউ এমনভাবে সকলকে ভালোবাসবে!!! তোর যে সবাইকে নিয়ে চলার, সবার জন্য ভাবার, সবাইকে আপন করে নেবার গুণ, শুধু সেই গুণের জন্য আমি তোকে ভালবাসি তাই নয়, তোকে ভালবাসি আমি তোকে ভালবেসে । তুই ছিলি, আছিস, থাকবি চিরকাল আমাদের হৃদয়ের "অনন্ত আকাশে" । পোলো, আর জন্মে দেখা হবে তোর সাথে আমি জানি । আমাদের সবার একসাথে বাবুঘাট যাবার স্বপ্ন সফল হবে আমি জানি । আমি আবার তোর কাছে চপ খাবার বায়না ধরবো, আর তুই আমাকে কলা খাওয়াবি সেও আমি জানি । সব হবে পোলো, সব পাবো আমরা । ফিরে তোকে আসতেই হবে আবার নতুন করে, আর জন্মে । তোর ক্যাপটেন - বাঁদর থাকবে আবার তোকে বন্ধু হিসেবে ফিরে পেতে পরের জন্মের অপেক্ষায় ।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
শিরোনাম- বই সই✍️ ডা: অরুণিমা দাস
শিরোনাম- বই সই ✍️ ডা: অরুণিমা দাস বই পড়ার উপকারিতা সম্পর্কে লিখতে গিয়ে কোন দিক থেকে শুরু করবো খেই হারিয়ে ফেলেছি। বই পড়লে শুধু জ্ঞানভান্...
-
রিক্ত -------- আফ্রিকার এক গভীর জঙ্গলে ঘেরা পাহাড়ের ক্লিফে পা ঝুলিয়ে সূর্যাস্ত দেখতে দেখতে সুমিত ভাবছে, এরকম কি ওর সাথে ঘটা উচিত ছিলো? ও তো...
-
ঘোষ বুড়ী ©সুদেষ্ণা দত্ত গ্রামের নাম সুন্দরগ্রাম--বাংলা মায়ের কোল ঘেঁষা সুজলা,সুফলা,শান্তির নীড় ঘেরা এক গ্রাম।গ্রামের অধিকাংশ লোকই কৃষি...
-
তার আঁচলের প্রতিটি ভাঁজে, লুন্ঠিত হৃদয়ে স্পৃহাহীন আমি সজল চোখে দেখি তার নীরবে চেয়ে থাকা । মনে পড়ে সেদিনের কথা, যেদিন ওই পদ্মফুলের পাপড়ির ...

হ্যাঁ তাই যেন হয়। 😭😭💫💫💥💥👍👍👌👌
উত্তরমুছুনতোমার চাওয়া যেন সত্যি হয়।🙏
উত্তরমুছুন