খিদে(অণুগল্প)
সুদেষ্ণা দত্ত
(বিষয়--এক কাপ চা)
জীর্ণ মলিন বসনে সে রোজ স্টেশনে ভিক্ষা করে।তার নাম জানার চেষ্টা করে না কেউ।তার একটাই পরিচয়—সে ভিখারী,বুড়ী মা।নদীর গতিপথের মত তার জীবনেও তার মত করে বহমানতা আছে।কখনও সেখানেও জমে অপমানের পলি।কেউ দুপয়সা দেয়,কেউ করে বিমুখ।
আজ দুদিন সে খেতে পায়নি।ঋষভ যাত্রাপথে রোজই তাকে দেখে।কখনও দু’পাঁচ পয়সা দেয়।রোজ সম্ভব হয় না।আজ বুড়ী মা ঋষভের কাছে তার আকুল হৃদয়ের আর্তি জানায় এক কাপ চায়ে তৃষ্ণা নিবারণের—ফুটে ওঠে অন্নের অভাব।বলে,বাবা বুড়ীর পলি পড়া পেট হলেও যে,কখনও প্লাবনের মত ডাক দেয় খিদে।চা খেলে অনেকক্ষন খিদের জ্বালা জুড়োয়।তাতে নোলার অপমান শুনতে হয় না।
ছবি সৌজন্য--গুগুল
©কপিরাইট রিজার্ভড ফর সুদেষ্ণা দত্ত

জীবন্ত বাস্তব তুলে ধরেছো। খুব ভালো লাগলো।
উত্তরমুছুনধন্যবাদ বন্ধু
মুছুনখুব সুন্দর ।
উত্তরমুছুনধন্যবাদ বন্ধু
মুছুনভালো লাগলো...
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুনসুন্দর অনুগল্প 👌
উত্তরমুছুনধন্যবাদ বন্ধু
মুছুনAmi piyasha panja
উত্তরমুছুনAnugolpoti khub bhalo laglo
ধন্যবাদ মামী
মুছুনপথে ঘাটে এরকম কত মানুষকে আমরা দেখি। বাস্তব চিত্র তুলে ধরেছে দিদি💛😍
উত্তরমুছুনখুব সুন্দর ।❤️❤️💐💐
উত্তরমুছুন💝💝💝💝💝
মুছুনখুব সুন্দর গল্প 👌👌👌💐💐💐🤗🤗🤗
উত্তরমুছুন💝💝💝💝💝
উত্তরমুছুনএক কথায় অসাধারণ...💐💝
উত্তরমুছুনবাক্য হারা ❤️
উত্তরমুছুনখুবই বাস্তব....
উত্তরমুছুন