বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

মনের অন্দরে✍️ ডা: অরুণিমা দাস

 মনের অন্দরে
✍️ ডা: অরুণিমা দাস

নরম কাদা যখন পুড়ে গিয়ে ইট হয়ে যায়, সেটা কিন্তু অপরিবর্তনীয় ঘটনা। কারণ কোনো ভাবেই ইট  কাদা তে রুপান্তর হয়না। কাদা যেমন তাপে চাপে ইটে পরিণত হয় তেমন মানুষের মনও ক্রমাগত কষ্ট আঘাত পেতে পেতে একসময় দৃঢ়তা আর কাঠিন্যে ভরপুর হয়ে ওঠে। কোনোভাবেই তখন টলানো যায় না সেই মানসিক কাঠিন্যকে। কোনো আবেগ, অনুভূতি আর মনকে নাড়া দেয় না সেই সময়। স্বার্থপর দুনিয়াতে কেউ কারো নয় তাই কারোর মনের ওপর একমাত্র নিজের ছাড়া অন্য কোনো কিছুই প্রভাব ফেলে না। দীর্ঘদিন ধরে পাওয়া অপমান যন্ত্রণা সবকিছু মানুষের মনকে  শক্ত ইটের মত একটা খোলস দান করে যা পরে কোনোভাবেই ভেঙে পুরনো মন ফিরে পাওয়া সম্ভব নয়। আর এভাবে ক্রমাগত নিষ্পেষিত হতে হতে যে মানসিক পরিপক্কতা তৈরি হয় সেই মনের মানুষকে টলানো অসাধ্য হয়ে পড়ে। কারণ সে বুঝে যায় এই পরিবর্তনশীল দুনিয়াতে শুধু মন টাই অপরিবর্তিত রাখলে তবেই দুনিয়া কাঁপানো যাবে। কোনো রকম আবেগ, রিপুর বশবর্তী হয়ে পড়লে মন আগের মত কষ্ট পাবে। তাই কোনো কিছু যাতে মনকে স্পর্শ করতে না পারে সেইজন্যই শক্ত খোলক থেকে মনকে বের করতে চায় না মানুষ। তখন তাই তার মধ্যে সমস্ত ঝড়ঝাপটা সামলে বিজয়ী হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা গড়ে ওঠে। 

"পরিবর্তনশীল দুনিয়াতে মনটাই হোক শুধু অবিচল
  আবেগ, অনুভূতি যেনো না করে তাকে শিথিল।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - বন্ধ দরজার আড়ালে✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - বন্ধ দরজার আড়ালে ✍️ ডা: অরুণিমা দাস বন্ধুদের নিয়ে ছুটিতে গ্রামে ঘুরে আসার প্রস্তাব দিলো তন্ময়। শুনে তো বাকি তিন বন্ধু রাকেশ,শুভ...