বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জীবনে সবকিছু পাওয়া কি ভালো?✍️ ডা: অরুণিমা দাস

জীবনে সবকিছু পাওয়া কি ভালো?
✍️ ডা: অরুণিমা দাস

জীবনে সব কিছু পেয়ে গেলে কি না পাওয়ার আফসোস বোঝা যায়? হয় কি কোনো অনুশোচনা? কিছু জিনিস না পাওয়াই বোধহয় ভালো মনে হয়। তবে না পাওয়ার জন্য ভাবার সুযোগ পাওয়া যায়। "যেটা ছিলোনা,সেটা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন।" ছোটবেলায় একটা ডাবল সাইড পেনসিল বক্সের জন্য খুব বায়না করতাম। কিন্তু পাইনি কোনোদিন। বড় হয়ে এখন যখন দোকানে ওরম বক্স দেখি মনে হয় সেদিন পাইনি বলেই আজ এরকম বক্স দেখলেই মনটা অন্যরকম হয়ে যায়, অনেক পুরোনো কথা এসে ভিড় করে। কিছু জিনিস না পাওয়ার অনুভূতি অন্যরকম হয়। অন্য কেউ যাতে সেই পাওয়া থেকে বঞ্চিত না হয় সেইজন্য সদা সচেষ্ট থেকে তার পাশে থাকা যায়। তাই সব কিছু না পেলেও আফসোস করতে নেই, অন্যভাবে সেটা পুষিয়ে যায় ঠিক। না পাওয়ার জন্য যে অনুশোচনা তা পেয়ে হারানোর কষ্টের চেয়ে ঢের ভালো।

"সবকিছু যে পেতেই হবে এমন কোনো কথা নেই
কিছু না পাওয়া থাকলে তার মূল্য দিতে শিখবেই!"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

জীবনে সবকিছু পাওয়া কি ভালো?✍️ ডা: অরুণিমা দাস

জীবনে সবকিছু পাওয়া কি ভালো? ✍️ ডা: অরুণিমা দাস জীবনে সব কিছু পেয়ে গেলে কি না পাওয়ার আফসোস বোঝা যায়? হয় কি কোনো অনুশোচনা? কিছু জিনিস ন...