বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

শিরোনাম - ব্যস্ততা যদি নেয় অবসর একদিনের জন্য✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - ব্যস্ততা যদি নেয় অবসর একদিনের জন্য
✍️ ডা: অরুণিমা দাস

একদিনের জন্যও যদি ব্যস্ততা না থাকে তাহলে তো নিজেকে মুক্ত বিহঙ্গ মনে হবে। মনে হবে একদিনের জন্য কাজের গোলাম না হয়ে রাজা হয়ে উঠলাম। ল্যাধ খেয়ে রিল্যাক্স করে হইচই ওয়েব সিরিজ দেখা যাবে সকালটা। তারপর দুপুর বেলায় সূর্যের রক্তচক্ষু উপেক্ষা করে একটা ভালো সিনেমা দেখে লাঞ্চ করতে হবে কোনো পাইস হোটেলে। তারপর সেই ভরপেট খাবার হজম করতে সমস্ত বুক স্টল ঘুরে ঘুরে নিজের প্রিয় না কেনা বইগুলো ব্যাগ বন্দী করার প্ল্যান করতে হবে। পকেটের দিকে খেয়াল রেখে অবশ্যই। তারপর একটু গলা ভেজাতে কোনো শরবতের দোকানে ঢুকতে হবে আর খানিক জিরিয়ে নিয়ে বিকেলের দিকে জেটি করে নদীর বুকে ঘুরে বেড়াতে হবে এক ভালোলাগার আবেশ নিয়ে। ভেবেই কেমন যেনো স্বপ্ন মনে হচ্ছে। তারপর বেলুড় মঠে সন্ধ্যারতি দেখে নিয়ে একটু ঝালমুড়ি খেতে খেতে নিজের গন্তব্যে ফেরার পালা শুরু হবে। ভেবেই কেমন যেনো আনন্দ হচ্ছে নিজের সাথে সময় কাটাতে পারবো সারাদিন। এবার অপেক্ষায় থাকা কবে আসবে সেইদিন! 

"কবে আসবে সেইদিন,যেদিন ব্যস্ততা নেবে অবসর!অপেক্ষায় রই
থাকবো সেদিন রাজা হয়ে,যদিও মেজাজ আসল রাজা আমি রাজা নই।"

©️ রিজার্ভ ফর অরুণিমা দাস



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শিরোনাম - ব্যস্ততা যদি নেয় অবসর একদিনের জন্য✍️ ডা: অরুণিমা দাস

শিরোনাম - ব্যস্ততা যদি নেয় অবসর একদিনের জন্য ✍️ ডা: অরুণিমা দাস একদিনের জন্যও যদি ব্যস্ততা না থাকে তাহলে তো নিজেকে মুক্ত বিহঙ্গ মনে হবে। মন...