সংস্কার--চিত্র আলোচনা
সুদেষ্ণা দত্ত
বর্ণালী,ঋষিতা, কল্পনা,অপরাজিতা,সমাপ্তিকে নিয়ে আঁকাবাঁকা পথ যায় সুদূরে।চারদিকে সর্ষে ক্ষেতের স্বর্ণাভ রঙ ওদের মনেও বুনে দেয় সোনালী স্বপ্ন।নিজেদের লক্ষ্য পূরণের জন্য সকাল থেকেই ছুটে চলে এই পাঁচ রঙিন প্রজাপতি।কখনও সময়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে দুদন্ড দাঁড়ায় হলুদের মাঝে।কখনও গুনগুন গান,কখনও অকারণ অনন্ত হাহাহিহি।মাঝে খেজুর গাছে বাঁধা হাড়িতে মন বেধে ফেলে।দেখে নেয় হরিৎ কাকা আছে কিনা পাহারায়।হাঁড়ি ফাঁকা করে সাইকেল নিয়ে জোরালো প্যাডেলে পাড়ি জমায়।
পান্ডব গোয়েন্দীরা নিজেদের মধ্যে আলাপচারিতা চালায়।অপরাজিতা,বর্ণালী,কল্পনা চুটিয়ে সংসার করতে চায়।ওদের দুচোখে স্বপ্নের জগৎ।ঋষিতা,সমাপ্তি চায় আগে স্বনির্ভর হতে।বিয়ে আগে না স্বনির্ভরতা আগে সেই নিয়েও কত তর্ক-যুক্তি খাড়া করে নিজেরা।
তবে পথটা বড় খারাপ।সারা বছর ট্রাক্টর গিয়ে গিয়ে শেষ করে দিয়েছে রাস্তাটা।রোজদিন তারা গাল পাড়তে থাকে ট্রাক্টর গুলোকে।কারণ ট্রাক্টরগুলো প্রায়ই ওদের রোম্যান্টিকতার স্বপ্নজাল ছিন্ন করে।অযাচিতভাবে যেন রঙিন প্রজাপতিগুলোর গায়ে পড়তে চায় ওরা।তবে পাণ্ডব গোয়েন্দীরাও এতে অভ্যস্ত।
এমনি একদিন ট্যুশন পড়তে যাচ্ছিল ওরা।অপরাজিতা ওর প্রিয় বান্ধবী সমাপ্তিকে চাপিয়েছিল ওর সাইকেলে।আর ওকে বকছিল এই বলে, “সময় করে সাইকেলেও হাওয়া দিয়ে রাখতে পারিস না।চাষিবাসীর সংসারে কোন কাবাব—বিরিয়ানী রোজ খাই যে তোর মত ছোট হাতীকে সাইকেলে টেনে নিয়ে যাব”।ওর এই কথা শুনে সকলেই হেসে গড়িয়ে পড়ে।হঠাৎ সব অন্ধকার।
নার্সিংহোমের বেডে অপরাজিতা।নিয়তির নিষ্ঠুর পরিহাসে ট্রাক্টর স্বপ্ন কেড়ে নিয়েছে সমাপ্তির।
আজ কেটে গিয়েছে বহু বছর।পাণ্ডব গোয়েন্দীরাও ছড়িয়ে গিয়েছে নানা জায়গায়।যে অপরাজিতার স্বপ্ন ছিল শুধু সংসার।সেই অপরাজিতা সমাপ্তির স্বপ্নের সূচনা করেছে নিজের জীবনে।অপরাজিতা আজ পি.ডব্লিউ.ডি র ইঞ্জিনিয়ার।অনেক প্রতিকূলতা হার মানাতে পারেনি তাকে।মন্ত্রী-আমলাদের অনেক চিঠি লেখালেখি, অনেক দরবার করে সে ঠিক করেছে এই রাস্তা,যাতে সমাপ্তির মত কারও স্বপ্ন শেষ হয়ে না যায়।এই সুদূরের পথ যেন সকলকে নিয়ে যায় তার স্বপ্নকে বাস্তবায়নের গন্তব্যে।
©কপিরাইট রিজার্ভড ফর সুদেষ্ণা দত্ত
ভালো লাগায় ভরা। ।।
উত্তরমুছুনধন্যবাদ দি।
মুছুনএক কথায় অপূর্ব ❤️
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনAsadharon golpo.
উত্তরমুছুনPiyasha panja
ধন্যবাদ তোমাকে
মুছুনদারুণ ।❤️❤️🍫🍫🍫
উত্তরমুছুনধন্যবাদ বোন।
মুছুনEai rokom bondhutto dorkar. Golper potovumi sundor😊😍
উত্তরমুছুনসেটাই,একে অন্যের পরিপূরক হতে হবে।
মুছুনখুব খুব সুন্দর ...
উত্তরমুছুন💝💝💝💝💝
মুছুনখুব সুন্দর 👌👌👌💐💐💐🤗🤗🤗🤗
উত্তরমুছুনধন্যবাদ রে বোন।
উত্তরমুছুন❤️ এমন অপরাজিত মনোভাব যেনো আমাদের মধ্যেও গড়ে ওঠে.... আশীর্বাদ করুন 🙂❤️
উত্তরমুছুনঅসাধারণ! ধন্যবাদ। 👌👌👍👍❤❤❤
উত্তরমুছুনসুন্দর লেখা💖💖💖💖
উত্তরমুছুনসুন্দর উপস্থাপনা
উত্তরমুছুন